advertisement

গোপালগঞ্জে সাঁজোয়া যান ও ‘বডি–ওর্ন ক্যামেরা’ নিয়ে বিজিবির টহল

গোপালগঞ্জে সাঁজোয়া যান ও ‘বডি–ওর্ন ক্যামেরা’ নিয়ে বিজিবির টহল
সাঁজোয়া যান (এপিসি) নিয়ে বিজিবির টহল। আজ সোমবার সকালে গোপালগঞ্জ শহরে
ফটো কার্ড প্রিন্ট

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সোমবার সকাল থেকে গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের টহল চলছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনার সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের কোনো মহড়া দুপুর পর্যন্ত দেখা যায়নি।বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও প্রয়োজনীয় দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।বিজিবি জানিয়েছে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে মোতায়েনকৃত সর্বোচ্চসংখ্যক সদস্যের সঙ্গে বডি–ওর্ন (শরীরে সংযুক্ত) ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক গুলি, ককটেল বিস্ফোরণ নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক গুলি, ককটেল বিস্ফোরণ মজুরি ৩০ হাজারের দাবিতে গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৭ কারখানা মজুরি ৩০ হাজারের দাবিতে গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৭ কারখানা ‘ফোন দিয়ে বলল, আমার ছেলের অসুখ, হাসপাতালে এসে দেখি রক্তাক্ত লাশ’ ‘ফোন দিয়ে বলল, আমার ছেলের অসুখ, হাসপাতালে এসে দেখি রক্তাক্ত লাশ’ প্যারালাল ইউনিভার্স প্যারালাল ইউনিভার্স মজুরি ৩০ হাজারের দাবিতে গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৭ কারখানা মজুরি ৩০ হাজারের দাবিতে গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৭ কারখানা
advertisement

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক গুলি, ককটেল বিস্ফোরণ

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক গুলি, ককটেল বিস্ফোরণ

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/natore-jy-bangla-slogan-diye-stadhik-guli-kktel-bisforn

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মজুরি ৩০ হাজারের দাবিতে গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৭ কারখানা

মজুরি ৩০ হাজারের দাবিতে গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৭ কারখানা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের। বন্ধ ১৭ কারখানা। দেখুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ফোন দিয়ে বলল, আমার ছেলের অসুখ, হাসপাতালে এসে দেখি রক্তাক্ত লাশ’

‘ফোন দিয়ে বলল, আমার ছেলের অসুখ, হাসপাতালে এসে দেখি রক্তাক্ত লাশ’
হাসপাতালের সামনে আহাজারি করছেন ফারেজের মা রোকেয়া বেগম। আজ সকালে চট্টগ্রামের পটিয়ায়

‘মোটরসাইকেলের কী একটা ঝামেলা হইছে। ঠিক করতে গতকাল সকালে শহরে গিয়েছিল। রাতে ছেলে ফোন করে বলছিল, শহরেই থাকতে হবে, বাড়ি ফিরবে সকাল ১০টার দিকে। আমার ছেলে আর বাড়ি ফিরে নাই। আমাদের ছেড়ে চলে গেছে।’আজ সোমবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলের লাশের পাশে এভাবেই আহাজারি করছিলেন রোকেয়া বেগম।

এর আগে সকালে পটিয়ার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর ছেলের।মোহাম্মদ ফারেজনিহত ব্যক্তির নাম মোহাম্মদ ফারেজ (২১)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। ফারেজ একটি মোটরসাইকেল নিয়ে সকালে চট্টগ্রাম নগর থেকে লোহাগাড়ায় তাঁর বাড়িতে ফিরছিলেন। পটিয়ায় একটি যাত্রীবাহী ইগল বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।দুর্ঘটনায় মোটরসাইকেলটির পেছনে বসে থাকা মোহাম্মদ রামিন (২০) এক তরুণও আহত হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন