একই পদে চাকরির জন্য আবেদন করেছেন একজন নারী ও একজন পুরুষ। তাঁদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতাও সমান। বেতনের জন্য কত টাকা চাওয়া উচিত, তা জানতে দুজনই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের পরামর্শ চাইলেন। কিন্তু এআই তাঁদের একই পরামর্শ না দিয়ে নারীকে পুরুষের তুলনায় অনেক কম বেতন দাবি করতে বলল।এটি কোনো কাল্পনিক ঘটনা নয়।
২০২৫ সালে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, একই যোগ্যতার নারী ও পুরুষকে বেতন নিয়ে দর-কষাকষির ক্ষেত্রে এআই ভিন্ন পরামর্শ দিচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষায় ব্যবহৃত একাধিক এআই মডেল নারীদের ধারাবাহিকভাবে কম বেতন দাবি করতে বলেছে। অনেক ক্ষেত্রে এই ব্যবধান ছিল প্রায় ১০ শতাংশ।এই উদাহরণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে।
যে প্রযুক্তিকে আমরা নিরপেক্ষ, তথ্যনির্ভর ও দক্ষ বলে মনে করছি, সেটিই যদি নারীর প্রতি বিদ্যমান বৈষম্যকে আরও বাড়িয়ে দেয়, তাহলে কর্মক্ষেত্রে নারীর সমান অধিকার প্রতিষ্ঠার ভবিষ্যৎ কী হবে?এআই সাম্রাজ্য: এক নতুন বিশ্বব্যবস্থার উত্থান ও পতনসম্প্রতি যুক্তরাজ্যের নারী অধিকারবিষয়ক সংগঠন ফসেট সোসাইটি প্রকাশিত ‘ক্যান উই অ্যাফোর্ড টু অটোমেট জেন্ডার ইনইকুয়ালিটি?’ শীর্ষক শ্বেতপত্রে এই উদ্বেগ উঠে এসেছে।
সূত্র: প্রথম আলো

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক গুলি, ককটেল বিস্ফোরণ
মজুরি ৩০ হাজারের দাবিতে গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৭ কারখানা
‘ফোন দিয়ে বলল, আমার ছেলের অসুখ, হাসপাতালে এসে দেখি রক্তাক্ত লাশ’
প্যারালাল ইউনিভার্স
মজুরি ৩০ হাজারের দাবিতে গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৭ কারখানা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন