কারাবন্দী অবস্থায় কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনকে হত্যা করা হয়েছিল, এমনটাই দাবি করেছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। গতকাল সোমবার তিনি এ বিষয়ে তাঁর তদন্তের ফলাফল প্রকাশ করেছেন।এই দাবি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির প্রধান চিকিৎসা পরীক্ষকের কার্যালয়ের সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক।
ওই কার্যালয়ের সিদ্ধান্ত ছিল, এপস্টিন আত্মহত্যা করেছিলেন।২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারের একটি কক্ষে (সেল) ঝুলন্ত অবস্থায় এপস্টিনের মরদেহ পাওয়া যায়।
অথচ আত্মহত্যা ঠেকাতে সে সময় কারাগারে তাঁকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল।সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে নিউইয়র্ক সিটির প্রধান চিকিৎসা পরীক্ষকের কার্যালয় বলেছে, এপস্টিনের মৃত্যু আত্মহত্যা ছিল বলে যে সিদ্ধান্ত তারা আগে দিয়েছে, এখনো তারা তাদের সে সিদ্ধান্তেই ‘অটল’ রয়েছে।
সূত্র: প্রথম আলো

বিনা খরচে সরকারিভাবে নারী কর্মী নেবে জর্ডান, সাক্ষাৎকার ২০ নভেম্বর
পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত কালবেলার সাংবাদিক মামুন হোসাইন
রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে আম্মারের নেতৃত্বে অবস্থান কর্মসূচি
লন্ডনে এনসিপির সংবর্ধনা শেষে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ
এআই-ডিজাইন করা ওষুধ, বাস্তবতার ফারাক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন