শীতের পোশাক শুধু উষ্ণতার জন্য নয়, ব্যক্তিগত রুচি ও স্টাইল প্রকাশেরও অনুষঙ্গ। দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে বিয়ে ও নানা আনুষ্ঠানিক আয়োজন—সব উপলক্ষের কথা বিবেচনায় রেখে ২০২৬ সালের শীতকালীন সংগ্রহ সাজিয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ ক্লোদিং।
আধুনিক পাশ্চাত্য নকশার পাশাপাশি এতে রয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পোশাকের বৈচিত্র্যময় আয়োজন।পাশ্চাত্য পোশাকে নকশার বৈচিত্র্যশীতের পোশাক বলতে প্রথমেই মনে আসে জ্যাকেট, সোয়েটার কিংবা হুডির কথা। টুয়েলভের পুরুষদের শীতকালীন সংগ্রহে জ্যাকেটের নানা ধরন রয়েছে। ডেনিম, বোম্বার, উইন্ড ব্রেকার ও কুইল্টেড জ্যাকেটের পাশাপাশি আছে শ্যাকেট ও বিভিন্ন ধরনের ভেস্ট। সাধারণ শার্ট কিংবা টি-শার্টের সঙ্গে ডেনিম জ্যাকেট ও শ্যাকেট সহজেই মানিয়ে যায়।
অন্যদিকে বোম্বার ও কুইল্টেড জ্যাকেটে শীতের লুকে যোগ হয় ভিন্ন মাত্রা।
সূত্র: প্রথম আলো

বিয়ে-বিচ্ছেদ, নতুন সম্পর্কের প্রশ্নে কিছুই বললেন না সাবিলা নূর
নতুন জেমস বন্ড অভিনেতা রবার্ট প্যাটিনসন
ভাবুক সম্রাট
রিপলি’স বিলিভ ইট অর নট!
‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন