জাতীয় সংসদের স্পিকার বরাবর পাঠানো পদত্যাগপত্রে বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক লিখেছেন, পদত্যাগের সিদ্ধান্ত নেওয়াটা তাঁর জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল।সংশ্লিষ্ট সূত্র জানায়, পদত্যাগপত্রে ওসমান ফারুক সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদ থেকে ১৪ নভেম্বর তারিখে কার্যকরভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে স্পিকারকে অবহিত করেছেন।ওসমান ফারুক আরও লিখেছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।
এখন তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন। এ পরিস্থিতিতে তাঁর স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। তিনি আরও লিখেছেন, এই সিদ্ধান্ত গ্রহণ করা তাঁর জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল। জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে তিনি গভীরভাবে মর্মাহত।ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৩ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক।
আজ সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদকে জানান, ওসমান ফারুক ১৪ নভেম্বর পদত্যাগপত্র পাঠান।
সূত্র: প্রথম আলো

কার্বন নিঃসরণ ও রপ্তানিজনিত দূষণে শীর্ষে যেসব দেশ
শাকিব খান নাকি ক্যামেরাম্যান? সাবিলা নূর জানালেন কে তার নতুন ভালোবাসা
হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
এক রাতেই নদীগর্ভে শেষ সম্বল, অবৈধ বালু উত্তোলনে গায়েব রাস্তা-জমি
প্রথম দিনই চালকের আসনে পাকিস্তান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন