advertisement

সব দোষ ‘জলবায়ু ঘোষের’ নয়

সব দোষ ‘জলবায়ু ঘোষের’ নয়
পুনব্যবহার শিল্পকর্ম কপ-৩১ এর নানা ভেন্যুতে প্রদর্শিত হচ্ছে। আন্তালিয়া, তুরস্ক
ফটো কার্ড প্রিন্ট

পুনব্যবহার শিল্পকর্ম কপ-৩১ এর নানা ভেন্যুতে প্রদর্শিত হচ্ছে। আন্তালিয়া, তুরস্কতুরস্কের আনতালিয়ার বাচেলিয়েভের এলাকার আলতানদিগের একটি হোটেলে থাকছি জলবায়ু সম্মেলনে আসা বহু দেশের প্রতিনিধিদের সঙ্গে। আলতানদিগ নতুন শহর। পাশেই রোমান স্থাপত্য হাড্রিয়ান গেট, সেলজুক স্থাপত্যের প্রতীক ইভলি মিনার, পুরোনো শহর কালেইচি ও সমুদ্রসৈকত। হোটেলের পাশেই আয়দিন কাঞ্জা উদ্যান, যা আলতানদিগের এক উন্মুক্ত ফুসফুস।

কাঞ্জা পার্ক থেকেই গত শনিবার শুরু হয় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ‘পিপলস ক্লাইমেট মার্চ’। প্রায় ১০ হাজার মানুষ ‘মুনাফার আগে মানুষ ও পৃথিবী’, ‘দূষণকারীদের ক্ষতিপূরণ দিতে হবে’ কিংবা ‘জীবাশ্ম জ্বালানি বন্ধ করো’ স্লোগানে মুখর করেন আনতালিয়ার রাজপথ।কেবল শরীরচর্চা, ভ্রমণ, বিনোদন বা বিশ্রাম নয়; নাগরিকদের জমায়েতের জন্য নগরে কাঞ্জার মতো উন্মুক্ত নাগরিক উদ্যানও জরুরি। ঢাকা শহরের নিহত উদ্যান আর খেলার মাঠগুলোর কথা আমার খুব মনে হয়।

হাতে গোনা ধনীদের গাড়ি নামবে বলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নামিয়ে এক চা–চামচের সমান পান্থকুঞ্জ পার্কটিকে উধাও করে দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সুইডেনের চিকিৎসাসেবা ও আমার অভিজ্ঞতা সুইডেনের চিকিৎসাসেবা ও আমার অভিজ্ঞতা ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে ইরান: মার্কিন গোয়েন্দা তথ্যে দাবি ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে ইরান: মার্কিন গোয়েন্দা তথ্যে দাবি জ্বালানি তেল ছাড়াই আকাশে উড়ল চীনের যাত্রীবাহী উড়োজাহাজ জ্বালানি তেল ছাড়াই আকাশে উড়ল চীনের যাত্রীবাহী উড়োজাহাজ জ্বালানি তেল ছাড়াই আকাশে উড়ল চীনের যাত্রীবাহী উড়োজাহাজ জ্বালানি তেল ছাড়াই আকাশে উড়ল চীনের যাত্রীবাহী উড়োজাহাজ মা-বাবার প্রথম দেখা হওয়া সেই রেস্তোরাঁয় রাহুলও ‘গার্লফ্রেন্ড’ নিয়ে গিয়েছিলেন মা-বাবার প্রথম দেখা হওয়া সেই রেস্তোরাঁয় রাহুলও ‘গার্লফ্রেন্ড’ নিয়ে গিয়েছিলেন
advertisement

আওয়ামী লীগের আগুন–সন্ত্রাস চলতে থাকলে গার্মেন্টস সেক্টর দাঁড়াতে পারবে না: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগের আগুন–সন্ত্রাস চলতে থাকলে গার্মেন্টস সেক্টর দাঁড়াতে পারবে না: হাসনাত আবদুল্লাহ

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/awamee-leeger-agun-sntras-clte-thakle-garments-sektr-dannrate-parbe-na-hasnat-abdullah

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কামাল আহমেদ, ইলিয়াস মোল্লাহসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

কামাল আহমেদ, ইলিয়াস মোল্লাহসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজ মঙ্গলবার এ অভিযোগ আমলে নেন। কামাল আহমেদ মজুমদার ছাড়াও সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাইনুল হোসেন খান নিখিল ও সালাউদ্দিন মাহমুদ জাহিদ এ মামলার আসামি।

আসামিদের মধ্যে আরও আছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ।ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মো. জসিম উদ্দিন মোল্লা প্রমুখও রয়েছেন এ মামলার আসামির তালিকায়।মামলার আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, এই আসামিদের নির্দেশনায়, ষড়যন্ত্রে, সহায়তায় ও প্ররোচনায় মিরপুর মডেল থানা, পল্লবী থানা ও কাফরুল থানার আশপাশ এলাকায় ৬৪ জনের বেশি ছাত্র–জনতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা হত্যা করেন।

অসংখ্য ছাত্র–জনতাকে গুরুতর জখম করা হয়।‘যে গুলি করবে না, তাকে আমি গুলি করব’২০২৪ সালের ১৮ জুলাই সকালে মিরপুর-১২ নম্বর মোল্লা মার্কেটের সামনে মাইনুল হোসেন খান নিখিল, ইলিয়াস মোল্লাহ ও সালাউদ্দিন মাহমুদ জাহিদের নির্দেশে এবং গাজী মেসবাউল হোসেন সাচ্চুর নেতৃত...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
টুঙ্গিপাড়া থানা চত্বরে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করা হয়।

পরে থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মীকে পুলিশ আটক করেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে তাঁরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন।

পরে থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়।থানায় হামলা ও আগুনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন