তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে। তবে যখনই চূড়ান্ত হোক না কেন, তা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, নতুন মজুরি নির্ধারণে আইনগত কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সে কারণে ১ ডিসেম্বর বা এমন নির্দিষ্ট কোনো তারিখে নতুন মজুরি ঘোষণার কোনো প্রতিশ্রুতি তিনি দেননি।
তবে নতুন মজুরি চূড়ান্ত হওয়ার পর শ্রমিকেরা ১ ডিসেম্বর থেকেই বর্ধিত হারে মজুরি পাবেন। অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বর্ধিত হারে মজুরি পাবেন শ্রমিকেরা।আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলেন এ কথা বলেন সৈয়দ আজাদ সুবহানী।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষ এবং বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়া নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান তিনি।সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘আমি কিন্তু বলিনি যে ১ ডিসেম্বর নতুন মজুরি ঘোষণা দেব।
সূত্র: প্রথম আলো

ভারতের টিভিএস পরিবারের সম্পত্তির ভাগ চেয়ে বাবাকে আইনি নোটিশ দিলেন লক্ষ্মী ভেনু
ঋণ, বিনিয়োগ ও বিমা সুরক্ষা—যুক্তরাষ্ট্রের ডিএফসির কাছে কী কী সুবিধা পাবে বাংলাদেশ
আরও ৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করছেন ওয়ারেন বাফেট
স্থগিত হওয়া নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা সোমবার
‘বিশৃঙ্খলার’ শঙ্কায় বোর্ডের সভা
হঠাৎ স্থগিত, শ্রমিকেরা ক্ষুব্ধ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন