তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের যে সভা গতকাল সোমবার স্থগিত করা হয়েছিল, তা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। নিম্নতম মজুরি বোর্ড এই সভা আহ্বান করেছে। ওই দিন বেলা সাড়ে ১১টায় বোর্ডের সেগুনবাগিচা কার্যালয়ে এ সভা হবে।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ড এক নোটিশে এ তথ্য জানিয়েছে। নোটিশে সংশ্লিষ্ট সদস্যদের সভায় উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।এই সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু গতকাল সকালে অনিবার্য কারণ দেখিয়ে সভা স্থগিত করা হয়। কথা ছিল, গতকাল মালিকপক্ষ নিম্নতম মজুরির প্রস্তাব দেবে। এর আগে শ্রমিকেরা ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিলেন।মজুরি প্রস্তাব সম্পর্কে শ্রমিকপক্ষের বক্তব্য, চার সদস্যের পরিবারের পুষ্টি, ক্যালরির চাহিদা, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন।
তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তাঁরা।মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেনপোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন।
সূত্র: প্রথম আলো

‘বিশৃঙ্খলার’ শঙ্কায় বোর্ডের সভা
হঠাৎ স্থগিত, শ্রমিকেরা ক্ষুব্ধ
শিল্পগোষ্ঠী পিএইচপিতে তৃতীয় প্রজন্মের নেতৃত্ব
সোনার দাম কমলে কার লাভ, কার ক্ষতি
বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ
ঋণের অর্থ কোথায় খরচ হচ্ছে তা গুরুত্বপূর্ণ: রাশেদ আল মাহমুদ তিতুমীর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন