advertisement

ঋণের অর্থ কোথায় খরচ হচ্ছে তা গুরুত্বপূর্ণ: রাশেদ আল মাহমুদ তিতুমীর

ঋণের অর্থ কোথায় খরচ হচ্ছে তা গুরুত্বপূর্ণ: রাশেদ আল মাহমুদ তিতুমীর
আজ সোমবার কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর
ফটো কার্ড প্রিন্ট

ঋণ নেওয়ার পরিমাণ নয়, বরং সেই অর্থ কতটা উৎপাদনশীল কাজে ব্যবহৃত হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও জাতীয় মালিকানা নিশ্চিত করতে হবে।আজ সোমবার কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি।সম্মেলনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং দেশি-বিদেশি নীতিনির্ধারক ও ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।সম্মেলনে দেওয়া বক্তব্যে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ আসল, সুদসহ ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার (৪৪৯ কোটি ডলার) বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

ঋণের গ্রেস পিরিয়ড শেষ হতে থাকায় ২০৩০ অর্থবছরের মধ্যে বার্ষিক ঋণ পরিশোধের পরিমাণ প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে (৫৫০ কোটি ডলার) উঠতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিসিকের ঋণ পেলেন ৫১১ উদ্যোক্তা, অর্ধেকের বেশি নতুন বিসিকের ঋণ পেলেন ৫১১ উদ্যোক্তা, অর্ধেকের বেশি নতুন মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভা দ্রুত চায় মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভা দ্রুত চায় মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত ব্যবসা না থাকলে বাণিজ্য সংগঠনের নেতা হতে পারবেন না ব্যবসায়ীরা ব্যবসা না থাকলে বাণিজ্য সংগঠনের নেতা হতে পারবেন না ব্যবসায়ীরা
advertisement

জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১১২ টাকা

জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১১২ টাকা
যশোর জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৫টি পদে ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৮ নভেম্বর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হরমোনের জাদুকরী জগৎ: ক্ষুদ্র অণুর বিস্ময়কর ক্ষমতায় নিয়ন্ত্রিত জীবন

হরমোনের জাদুকরী জগৎ: ক্ষুদ্র অণুর বিস্ময়কর ক্ষমতায় নিয়ন্ত্রিত জীবন
জাপানি রসায়নবিদ জোকিচি তাকামিন

ভোরের প্রথম সূর্যালোক পড়তেই সূর্যমুখী ফুল ধীরে ধীরে মুখ ঘুরিয়ে সূর্যের দিকে তাকায়। শুকনো মাটিতে বৃষ্টির প্রথম ফোঁটা পড়ার কয়েক দিনের মধ্যেই ঘুমন্ত বীজ থেকে সবুজ চারা মাথা তুলে দাঁড়ায়। একটি কাঁচা আম ধীরে ধীরে রং বদলে সোনালি-হলুদ হয়ে ওঠে। আবার সদ্য জন্ম নেওয়া একটি শিশু কয়েক বছরের মধ্যেই হাঁটতে শেখে, কথা বলতে শেখে এবং কৈশোর পেরিয়ে পরিণত মানুষে রূপান্তরিত হয়।

প্রথম দেখায় ঘটনাগুলো একে অপরের সঙ্গে সম্পর্কহীন মনে হতে পারে। কিন্তু আসল সত্য হলো, এসবের পেছনে কাজ করে একই ধরনের একদল ক্ষুদ্র রাসায়নিক বার্তাবাহক। বিজ্ঞানের ভাষায় এদের নাম হরমোন।হরমোন কীভাবে কাজ করেউদ্ভিদের ক্ষেত্রে ফুল ফোটা ও ফল পাকার মতো জটিল শারীরবৃত্তীয় কাজগুলো হরমোন নিয়ন্ত্রণ করে।

এমনকি তীব্র মানসিক চাপ বা প্রতিকূল পরিবেশে সাড়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজও করে এটি।হরমোন: জীবদেহের এক সূক্ষ্ম ও জাদুকরী রাসায়নিক যোগাযোগব্যবস্থাহরমোন শব্দটি এসেছে গ্রিক শব্দ হরমায়ো (hormao) থেকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংসদ ভবন পরিদর্শনে যাওয়া শিক্ষার্থীদের যোগ্য মানুষ ও মানবিক হতে বললেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন পরিদর্শনে যাওয়া শিক্ষার্থীদের যোগ্য মানুষ ও মানবিক হতে বললেন প্রধানমন্ত্রী
জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তারা সাক্ষাৎ করার সুযোগ পান। আজ সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষাশিক্ষা ও পরিবেশসচেতনতার মাধ্যমে নিজেদের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি।

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।’খেলাধুলার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘“নতুন কুঁড়ি স্পোর্টস”–এও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন