কোনো ব্যবসা না থাকলে বাণিজ্য সংগঠনের সদস্যপদ থাকবে না। অর্থাৎ ব্যবসা করেন না, এমন কেউ বাণিজ্য সংগঠনের নেতা হতে পারবেন না। দেশের বাণিজ্য সংগঠনগুলোতে প্রকৃত ব্যবসায়ীদের নেতৃত্ব নিশ্চিত করতে এমন বিধান রেখেই নতুন বাণিজ্য সংগঠন বিধিমালা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার।
এ ছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনে (এফবিসিসিআই) স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতেও বাণিজ্য সংগঠন বিধিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। সব পদে সরাসরি ভোটের বিধান তুলে দেওয়া হচ্ছে। অতীতের মতো প্রথমে পরিচালক পদে নির্বাচন হবে। পরে নির্বাচিত পরিচালকেরা নিজেদের মধ্য থেকে সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন। একই সঙ্গে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের আকার ৪৬ থেকে বাড়িয়ে ৫২ করা হচ্ছে।
দুই বছর আগে এই পর্ষদের আকার ছিল ৮০ সদস্যের।
সূত্র: প্রথম আলো

তৈরি পোশাকশিল্পের মালিকেরা কত টাকার মজুরি প্রস্তাব দেবেন
আপনি কি হস্তশিল্পের কাজ জানেন? তাহলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের সুযোগ আছে
ল’রিয়েল–ওয়েলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পণ্য বানাবে ঈশ্বরদী ইপিজেডের বিডি লেপ...
৪ মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়
আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন, দেশের বাজারেও কমেছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন