শৈশবে শরীরে যে মিষ্টি ঘ্রাণটা থাকে, সময়ের সঙ্গে তা বদলাতে থাকে। কৈশোর ও তারুণ্যের দিন পেরিয়ে একসময় শরীরে চলে আসে ‘বয়স্ক মানুষের ঘ্রাণ’। বয়সের সঙ্গে কেন বদলায় শরীরের ঘ্রাণ?মানুষের শরীরের ঘ্রাণ তাঁর নিজস্ব এক বৈশিষ্ট্যবয়সের সঙ্গে শরীরে ঘটে নানা পরিবর্তন। এমনকি শরীরের ঘ্রাণও বদলায়। শৈশব থেকেই আপনি হয়তো খেয়াল করেছেন, নানি-দাদি বা তাঁদের বয়সী অন্যদের কাছ থেকে একটা আলাদা ধরনের ঘ্রাণ পাওয়া যায়।
এই ঘ্রাণ তখন আপনার মা-বাবার শরীরে নেই, নেই আপনার বন্ধুদের শরীরেও। তবে তাঁদের বয়স বাড়লে একসময় তাঁদের কাছ থেকেও সেই ‘বয়স্ক মানুষের ঘ্রাণ’টা পেতে পারেন আপনি।কেন বয়সভেদে ঘ্রাণ আলাদা হয়মানুষের শরীরের ঘ্রাণ তাঁর নিজস্ব এক বৈশিষ্ট্য। তবে বয়সের সঙ্গে এই ঘ্রাণে কিছু পরিবর্তন আসে। শরীরের স্বাভাবিক ঘ্রাণের সঙ্গে জড়িয়ে আছে বয়সের কিছু বৈশিষ্ট্য।শরীরের ঘ্রাণের জন্য যেসব গ্রন্থি দায়ী, শৈশবে সেসব পরিণত হয়ে ওঠে না।
তাই শিশুর শরীরের ঘ্রাণ হয় মিষ্টি।
সূত্র: প্রথম আলো

বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কেন পড়বেন
পুলিশ কর্মকর্তা থেকে মাদকসম্রাট বনে যাওয়া মেক্সিকোর গুয়াদালাহারা কার্টেল প্রতিষ্ঠাতা...
হীরার মতো ঝলমলে মন্দিরার নতুন লুক
মাত্র ১৫০ ফুট জায়গা পেলেই উড়বে এই বিমান
শেখ হাসিনার পাসপোর্ট এবং শফিকুর রহমানের ১ বিলিয়ন ডলারের বক্তব্যের নেপথ্যে কী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন