advertisement

আজ টিভিতে যা দেখবেন (১৬ নভেম্বর ২০২৬)

আজ টিভিতে যা দেখবেন (১৬ নভেম্বর ২০২৬)
ফটো কার্ড প্রিন্ট

জোহানেসবার্গে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিন আজ। চলছে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের খেলা।

রাতে নেশনস লিগে ডাচ-জার্মান লড়াই।জোহানেসবার্গ টেস্ট: ২য় দিনবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকাবেলা ২টা, টি স্পোর্টসজাতীয় ক্রিকেট লিগসিলেট-বরিশালসকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউবময়মনসিংহ-রাজশাহীসকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউবঢাকা-চট্টগ্রামসকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউবরংপুর-খুলনাসকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউবশারজা টেস্ট: ৪র্থ দিনআফগানিস্তান-জিম্বাবুয়েবেলা ১২টা, ট্যাপম্যাডউয়েফা নেশনস লিগজার্মানি-নেদারল্যান্ডসরাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ২

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১১ মিনিটের ঝড়ে ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স ১১ মিনিটের ঝড়ে ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স ৪৩ ম্যাচ পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হার, ইংল্যান্ডের অবিশ্বাস্য জয় ৪৩ ম্যাচ পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হার, ইংল্যান্ডের অবিশ্বাস্য জয় কোহলির সঙ্গে বন্ধুত্ব করে এখন কোটি টাকা মাশুল দিতে হচ্ছে ডু প্লেসিকে কোহলির সঙ্গে বন্ধুত্ব করে এখন কোটি টাকা মাশুল দিতে হচ্ছে ডু প্লেসিকে ৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গান ৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গান হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে রেকর্ড গড়া দিন বাংলাদেশের হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে রেকর্ড গড়া দিন বাংলাদেশের
advertisement

এখানে কিস্তিতে গ্যাস বিক্রি করা হয়

এখানে কিস্তিতে গ্যাস বিক্রি করা হয়

সেদিন কাকডাকা দুপুরে হাঁটতে হাঁটতে ক্লান্ত মনে সিলিন্ডার গ্যাসের জন্য হন্যে হয়ে ঘুরছি। হঠাৎ একটি লেখায় আমার চোখ আটকে গেল। ভালো করে লেখাটা দুবার পড়ার পর বুঝতে পারলাম এখানে মাসিক কিস্তিতে সিলিন্ডার গ্যাস বিক্রি করা হয়। দোকানদার পায়ের ওপর পা তুলে বেশ আয়েশি ভঙ্গিমায় পান চিবুতে চিবুতে আমার দিকে তাকিয়ে বলল, কী হে মশাই, সিলিন্ডারের সমস্যা? হাতে টাকা নেই? বাসায় গ্যাস নেই?

কোনো সমস্যাই হবে না।এই আমি চটাং ঝান্ডু আছি তো! সব ঝামেলার সমাধান করাই এখন আমার কাজ।আমি একটু নরম গলায় বললাম সিলিন্ডারসহ গ্যাস নিতে হলে কী শর্ত পূরণ করতে হবে? চটাং ঝান্ডু পান চিবুতে চিবুতে বলল, বেশি কিছু না। আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি হলেই চলবে। আপনাকেও একটি সিলিন্ডার গ্যাসের কার্ড দেওয়া হবে। এই পরিকল্পনা আমার বহুদিনের।

প্রতি মাসে নির্দিষ্ট সময়ে সিলিন্ডার গ্যাস নিয়ে যাবেন, ৫ শতাংশ লাভে মাসে চার কিস্তিতে এই টাকা পরিশোধ করতে হবে।টাকা পরিশোধে বিলম্ব হলে ক্ষতিপূরণ হিসেবে আরও ২ শতাংশ যোগ হয়ে সর্বসাকল্যে ৭ শতাংশ হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৯ লাখ ৬৩ হাজার কোটি টাকা আয়! হ্যারি পটার জাদুর ২৫ বছর

৯ লাখ ৬৩ হাজার কোটি টাকা আয়! হ্যারি পটার জাদুর ২৫ বছর
‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’–এর দৃশ্য। আইএমডিবি

একটি চিঠি, যার খামে লেখা ছিল অদ্ভুত এক ঠিকানা। চিঠিটি পৌঁছাতে চেয়েছিল এমন এক ছেলের কাছে, যে জানতই না তার জীবনের সবচেয়ে বড় সত্যটি। সে সাধারণ কোনো ছেলে নয়, জাদুকর। তার মা–বাবা ছিলেন জাদুকর আর তার জন্য অপেক্ষা করছে এক আশ্চর্য স্কুল-হগওয়ার্টস। সেখানেই শুরু হবে বন্ধুত্ব, সাহস, ভালোবাসা আর অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াইয়ের গল্প। এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন, ছেলেটির নাম হ্যারি পটার।

২০০১ সালের ১৬ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’। এটি ছিল এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা। যুক্তরাষ্ট্র, ভারত ও ফিলিপাইনে ছবিটি পরিচিত ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সরসারার্স স্টোন’ নামে। ‘হ্যারি পটার’ সিনেমা মুক্তির ২৫ বছর পূর্ণ হচ্ছে আজ। একসময় বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকা জাদুর জগৎ সেদিন প্রথমবারের মতো বড় পর্দায় জীবন্ত হয়ে উঠেছিল।

আর সেই জাদুতে মুগ্ধ হয়েছিল বিশ্বের কোটি কোটি দর্শক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লোকদেখানো খরচে ‘না’, জেন-জির নতুন অভ্যাস ‘লাউড বাজেটিং’

লোকদেখানো খরচে ‘না’, জেন-জির নতুন অভ্যাস ‘লাউড বাজেটিং’

বন্ধুত্ব কিংবা প্রেমে খরচ নিয়ে আর সংকোচ নয়। নিজের সামর্থ্য অনুযায়ী খরচের পরিকল্পনা। এবং খরচের বিষয়ে খোলাখুলি আলোচনার এই প্রবণতাই এখন জেন-জিদের মাঝে জনপ্রিয়।বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা প্রিয় মানুষের সঙ্গে বাইরে খেতে যাওয়া। এমন আয়োজনে কে কত টাকা খরচ করবেন, তা নিয়ে অনেক সময় অস্বস্তি তৈরি হয়। বন্ধুরা দামি রেস্তোরাঁয় যেতে চাইলে নিজের বাজেটের কথা বলতে সংকোচ করেন কেউ কেউ।

আবার প্রেমের সম্পর্কে উপহার কিংবা ঘোরাঘুরির খরচ নিয়েও থাকে নানা প্রত্যাশা। বন্ধুত্ব কিংবা প্রেমের এই জায়গায় বদল আনছে জেন-জি। খরচের সামর্থ্য নিয়ে রাখঢাক না করে বরং শুরুতেই খোলাখুলি আলোচনা করছে তাঁরা। আর এই প্রবণতার নাম ‘লাউড বাজেটিং’।টাকার কথা বলতে আর সংকোচ নেই‘লাউড বাজেটিং’ বলতে বোঝায় নিজের আর্থিক সীমাবদ্ধতা বা খরচের পরিকল্পনা অন্যদের কাছে খোলাখুলিভাবে জানানো।

যেমন, বন্ধুরা কোথাও খেতে যাওয়ার পরিকল্পনা করলে কেউ আগেই বলে দিতে পারেন, ‘এ মাসে আমার বাজেট কম, তাই বেশি খরচ করতে পারব না।’ কিংবা দামি কোনো অনুষ্ঠানে যাওয়ার বদলে কম খরচে কোথাও দেখা করার প্রস্তাব দিচ্ছে।এখানে মূল বিষয়টি কেবল টাকা বাঁচানো নয়, বরং নিজের সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন