ফুটবলে জয়-পরাজয়ের গল্পে কখনো কখনো একটা সংখ্যা হয়ে ওঠে ইতিহাস। স্পেনের জন্য সংখ্যাটি ছিল ৪৩। টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারতে হলো বিশ্বচ্যাম্পিয়নদের। আর সেই ইতিহাসের ইতি টানল ইংল্যান্ড।মাদ্রিদে রোববার রাতে উয়েফা নেশনস লিগের গ্রুপ সি-এর ম্যাচে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।শুরু থেকে অনেকটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের হাতে।
প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেইন। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন এসরি কনসা। এরপর ৬০ মিনিট পূর্ণ হওয়ার আগেই ইংল্যান্ডের হয়ে তৃতীয় গোলটি করেন বেন হোয়াইট। মনে হচ্ছিল, স্পেনের মাঠে বড় এক জয় নিয়েই ফিরবে ইংল্যান্ড। কিন্তু ফুটবল তো আর চিত্রনাট্য মেনে চলে না!ইংল্যান্ডের গোল উদযাপনম্যাচে ফেরার সুযোগ পেয়ে যায় স্পেন। লামিনে ইয়ামালকে নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসন।
পেনাল্টি থেকে স্পেনের প্রথম গোলটি আসে, গোলদাতা ওইয়ারসাবাল।
সূত্র: প্রথম আলো

কোহলির সঙ্গে বন্ধুত্ব করে এখন কোটি টাকা মাশুল দিতে হচ্ছে ডু প্লেসিকে
৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গান
হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে রেকর্ড গড়া দিন বাংলাদেশের
বাবর রান করতে পারেন, ক্লাইম্যাক্স দিতে জানেন না
অলিম্পিক ক্রিকেটের বাছাই পর্ব বাংলাদেশে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন