নামাজে সুরা ফাতেহা পড়ার সময় আমরা অনেকেই খেয়াল করি না, প্রতিটি আয়াতের একটি জবাব আছে।মহানবী (সা.) বলেছেন, আল্লাহ বলেন, ‘আমি নামাজকে আমার ও আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি, আর আমার বান্দা যা চাইবে, সে তা-ই পাবে।বান্দা যখন বলে “আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন”, আল্লাহ বলেন, “আমার বান্দা আমার প্রশংসা করেছে।” যখন বলে “আর-রাহমানির রাহিম”, আল্লাহ বলেন, “আমার বান্দা আমার গুণগান করেছে।”যখন বলে “মালিকি ইয়াওমিদ্দিন”, আল্লাহ বলেন, “আমার বান্দা আমার মহিমা বর্ণনা করেছে।” যখন বলে “ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাসতাইন”, আল্লাহ বলেন, “এটি আমার ও আমার বান্দার মধ্যে, আর আমার বান্দা যা চাইবে, সে তা-ই পাবে।”আর যখন বলে “ইহদিনাস সিরাতাল মুস্তাকিম...” থেকে শেষ পর্যন্ত, আল্লাহ বলেন, “এটি আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা চাইবে, সে তা-ই পাবে।”’ (সহিহ মুসলিম, হাদিস: ৩৯৫)এই হাদিসই সুরার নকশার প্রথম আভাস।
তিনটি আয়াত আল্লাহর, মাঝের একটি আয়াত আল্লাহ ও বান্দা দুজনের, আর শেষ তিনটি বান্দার।নামাজে এই সুরা পড়া ফরজ। নবীজি বলেছেন, ‘যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না, তার নামাজ হয় না।’ (সহিহ বুখারি, হাদিস: ৭৫৬)তাই সুরাটি মুসলিমের জীবনে সবচেয়ে বেশি পঠিত অংশ। কিন্তু এর ভেতরের সুনিপুণ গঠন নিয়ে আমরা কমই ভাবি।কোরআন কি ‘এলোমেলো’কোরআন পড়তে গিয়ে একজন সাধারণ পাঠকের মনে একটি প্রশ্ন জাগতে পারে, একই সুরায় কেন বিশ...
সূত্র: প্রথম আলো

আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী কে, প্রশ্ন আদনান তাসিনের বাবার
বাংলাদেশের রপ্তানিতে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা বাণিজ্যমন্ত্রীর
অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও সার্বক্ষণিক গানম্যান দেওয়া উচিত, মনে করেন আইনসচিব
বাসায় ফিরছিলেন, পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকা...
আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন