আগের পর্বআমাদের সাধারণ জগতে অবস্থান বা বেগের মতো পরিবর্তনশীল রাশিগুলো কী কী মান নিতে পারবে, সে বিষয়ে কোনো বিশেষ নিয়ম নেই। এগুলো খুব সহজেই ইচ্ছামতো ধীরে ধীরে, মসৃণভাবে বদলাতে পারে। আবার একই গতিশীল রাশি একই মানের হলে চিরায়ত কতগুলো বস্তু একই অবস্থায় থাকতে পারবে, তারও কোনো নির্দিষ্ট সীমা নেই।দুটো বস্তুর শক্তি ও কৌণিক ভরবেগ যদি একই রকম হয়, তবুও তারা একে অপরের আশেপাশে থাকতে পারবে না—এমন কোনো আইন নেই।
যেমন, একটা টেনিস কোর্টে চাইলে যত খুশি টেনিস বল রাখা যেতে পারে। এমনকি সবগুলো বল যদি একই দিকেও ঘোরে, তাতেও কোনো বাধা নেই।পরমাণুর ভেতর আটকে থাকা কোনো ইলেকট্রনের অবস্থা আমরা নিখুঁতভাবে বোঝাতে পারি কোয়ান্টাম সংখ্যা দিয়ে। এই সংখ্যাগুলো কোয়ান্টাম জগতের সংরক্ষিত থাকে এমন গতিশীল রাশিগুলোকে বোঝায়। যেমন শক্তি বা কৌণিক ভরবেগ।
আমরা আগেই দেখেছি, কোয়ান্টাম শব্দটির ধারণার সঙ্গেই জড়িয়ে আছে বিচ্ছিন্ন বা নির্দিষ্ট মানের ব্যাপারটি।
সূত্র: প্রথম আলো

৯ লাখ ৬৩ হাজার কোটি টাকা আয়! হ্যারি পটার জাদুর ২৫ বছর
লোকদেখানো খরচে ‘না’, জেন-জির নতুন অভ্যাস ‘লাউড বাজেটিং’
পৃথিবীর সবচেয়ে বিরল মাছ কোনটি
সুরা ফাতেহার গঠন-রহস্য: সাত আয়াতের সুষম বৃত্ত
আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী কে, প্রশ্ন আদনান তাসিনের বাবার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন