১১ মিনিট। মাত্র ১১ মিনিটে সব হিসাব ওলটপালট হয়ে গেল ইতালির। এগিয়ে থাকা ম্যাচে পিছিয়ে যেতে হলো এবং পরে হারতেও হলো। ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে এই দুঃস্বপ্নের অভিজ্ঞতা হলো ইতালির। শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৪-১ গোলে হেরেছে তারা। আর এই হারে উয়েফা নেশনস লিগের গ্রুপ এ১ থেকে বাদ পড়েছে ইতালি, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। ওদিকে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স।
গত বৃহস্পতিবার ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠেছিল ইতালি। কিন্তু ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে সেই আত্মবিশ্বাসের ছিটেফোঁটাও দেখা গেল না। ম্যাচের ১১ মিনিটে ফ্রান্সেসকো পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় ইতালি। জাতীয় দলের হয়ে ১৫ ম্যাচে এটি তাঁর দশম গোল।বেলজিয়ামের গোল উদযাপন কিন্তু এরপর শুরু বেলজিয়ামের ঝড়। ১৫ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাস থেকে সমতাসূচক গোল করেন ম্যাক্সিম ডি কুইপার।
২২ মিনিটে প্রথম আন্তর্জাতিক গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন নাথান এনগয়ে।
সূত্র: প্রথম আলো

৪৩ ম্যাচ পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হার, ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়
কোহলির সঙ্গে বন্ধুত্ব করে এখন কোটি টাকা মাশুল দিতে হচ্ছে ডু প্লেসিকে
৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গান
হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে রেকর্ড গড়া দিন বাংলাদেশের
বাবর রান করতে পারেন, ক্লাইম্যাক্স দিতে জানেন না

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন