advertisement

লোকদেখানো খরচে ‘না’, জেন-জির নতুন অভ্যাস ‘লাউড বাজেটিং’

লোকদেখানো খরচে ‘না’, জেন-জির নতুন অভ্যাস ‘লাউড বাজেটিং’
ফটো কার্ড প্রিন্ট

বন্ধুত্ব কিংবা প্রেমে খরচ নিয়ে আর সংকোচ নয়। নিজের সামর্থ্য অনুযায়ী খরচের পরিকল্পনা। এবং খরচের বিষয়ে খোলাখুলি আলোচনার এই প্রবণতাই এখন জেন-জিদের মাঝে জনপ্রিয়।বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা প্রিয় মানুষের সঙ্গে বাইরে খেতে যাওয়া। এমন আয়োজনে কে কত টাকা খরচ করবেন, তা নিয়ে অনেক সময় অস্বস্তি তৈরি হয়। বন্ধুরা দামি রেস্তোরাঁয় যেতে চাইলে নিজের বাজেটের কথা বলতে সংকোচ করেন কেউ কেউ।

আবার প্রেমের সম্পর্কে উপহার কিংবা ঘোরাঘুরির খরচ নিয়েও থাকে নানা প্রত্যাশা। বন্ধুত্ব কিংবা প্রেমের এই জায়গায় বদল আনছে জেন-জি। খরচের সামর্থ্য নিয়ে রাখঢাক না করে বরং শুরুতেই খোলাখুলি আলোচনা করছে তাঁরা। আর এই প্রবণতার নাম ‘লাউড বাজেটিং’।টাকার কথা বলতে আর সংকোচ নেই‘লাউড বাজেটিং’ বলতে বোঝায় নিজের আর্থিক সীমাবদ্ধতা বা খরচের পরিকল্পনা অন্যদের কাছে খোলাখুলিভাবে জানানো।

যেমন, বন্ধুরা কোথাও খেতে যাওয়ার পরিকল্পনা করলে কেউ আগেই বলে দিতে পারেন, ‘এ মাসে আমার বাজেট কম, তাই বেশি খরচ করতে পারব না।’ কিংবা দামি কোনো অনুষ্ঠানে যাওয়ার বদলে কম খরচে কোথাও দেখা করার প্রস্তাব দিচ্ছে।এখানে মূল বিষয়টি কেবল টাকা বাঁচানো নয়, বরং নিজের সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৯ লাখ ৬৩ হাজার কোটি টাকা আয়! হ্যারি পটার জাদুর ২৫ বছর ৯ লাখ ৬৩ হাজার কোটি টাকা আয়! হ্যারি পটার জাদুর ২৫ বছর কোয়ান্টাম জগৎ: ফার্মিয়নরা অসামাজিক, বোসনরা কি মিশুক কোয়ান্টাম জগৎ: ফার্মিয়নরা অসামাজিক, বোসনরা কি মিশুক পৃথিবীর সবচেয়ে বিরল মাছ কোনটি পৃথিবীর সবচেয়ে বিরল মাছ কোনটি সুরা ফাতেহার গঠন-রহস্য: সাত আয়াতের সুষম বৃত্ত সুরা ফাতেহার গঠন-রহস্য: সাত আয়াতের সুষম বৃত্ত আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী কে, প্রশ্ন আদনান তাসিনের বাবার আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী কে, প্রশ্ন আদনান তাসিনের বাবার
advertisement

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার বক্তব্য হাস্যকর: গোলাম পরওয়ার

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার বক্তব্য হাস্যকর: গোলাম পরওয়ার
গোপালগঞ্জে নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় সরকারের পাশাপাশি রাষ্ট্রযন্ত্রেরও চরম ব্যর্থতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজ টিভিতে যা দেখবেন (১৬ নভেম্বর ২০২৬)

আজ টিভিতে যা দেখবেন (১৬ নভেম্বর ২০২৬)

জোহানেসবার্গে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিন আজ। চলছে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের খেলা।

রাতে নেশনস লিগে ডাচ-জার্মান লড়াই।জোহানেসবার্গ টেস্ট: ২য় দিনবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকাবেলা ২টা, টি স্পোর্টসজাতীয় ক্রিকেট লিগসিলেট-বরিশালসকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউবময়মনসিংহ-রাজশাহীসকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউবঢাকা-চট্টগ্রামসকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউবরংপুর-খুলনাসকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউবশারজা টেস্ট: ৪র্থ দিনআফগানিস্তান-জিম্বাবুয়েবেলা ১২টা, ট্যাপম্যাডউয়েফা নেশনস লিগজার্মানি-নেদারল্যান্ডসরাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ২

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এখানে কিস্তিতে গ্যাস বিক্রি করা হয়

এখানে কিস্তিতে গ্যাস বিক্রি করা হয়

সেদিন কাকডাকা দুপুরে হাঁটতে হাঁটতে ক্লান্ত মনে সিলিন্ডার গ্যাসের জন্য হন্যে হয়ে ঘুরছি। হঠাৎ একটি লেখায় আমার চোখ আটকে গেল। ভালো করে লেখাটা দুবার পড়ার পর বুঝতে পারলাম এখানে মাসিক কিস্তিতে সিলিন্ডার গ্যাস বিক্রি করা হয়। দোকানদার পায়ের ওপর পা তুলে বেশ আয়েশি ভঙ্গিমায় পান চিবুতে চিবুতে আমার দিকে তাকিয়ে বলল, কী হে মশাই, সিলিন্ডারের সমস্যা? হাতে টাকা নেই? বাসায় গ্যাস নেই?

কোনো সমস্যাই হবে না।এই আমি চটাং ঝান্ডু আছি তো! সব ঝামেলার সমাধান করাই এখন আমার কাজ।আমি একটু নরম গলায় বললাম সিলিন্ডারসহ গ্যাস নিতে হলে কী শর্ত পূরণ করতে হবে? চটাং ঝান্ডু পান চিবুতে চিবুতে বলল, বেশি কিছু না। আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি হলেই চলবে। আপনাকেও একটি সিলিন্ডার গ্যাসের কার্ড দেওয়া হবে। এই পরিকল্পনা আমার বহুদিনের।

প্রতি মাসে নির্দিষ্ট সময়ে সিলিন্ডার গ্যাস নিয়ে যাবেন, ৫ শতাংশ লাভে মাসে চার কিস্তিতে এই টাকা পরিশোধ করতে হবে।টাকা পরিশোধে বিলম্ব হলে ক্ষতিপূরণ হিসেবে আরও ২ শতাংশ যোগ হয়ে সর্বসাকল্যে ৭ শতাংশ হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন