হীরার মতোই ঝলমলে মন্দিরা চক্রবর্তীর সাম্প্রতিক লুক। ছবিগুলো সামাজিকযোগাযোগমাধ্যমে প্রকাশের পর প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। লুকের বিস্তারিত রইল ...আবেদনময়তায় মন্দিরা চক্রবর্তীকে টেক্কা দেওয়া সহজ কাজ নয়। আকর্ষণীয় মুখশ্রী, সুন্দর ফিগার আর নিজস্ব স্টাইল দিয়ে এই অভিনেত্রী বারবারই মুগ্ধ করেন ভক্তদের। দেশি পোশাকে যেমন অনবদ্য, পশ্চিমা পোশাকেও তেমনই স্বচ্ছন্দ তিনি।
সম্প্রতি ঝলমলে গাউনে ধরা দিয়ে আবারও নজর কেড়েছেন মন্দিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, হীরার মতো ঝলমলে হয়ে ওঠো’। তাঁর সাম্প্রতিক এই লুক যেন সত্যিই এই কথার প্রতিফলন । ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্দিরা তাঁর লুকের প্রশংসায় ভাসছেন ।মন্দিরার গাউনের মূল আকর্ষণ এর নিখুঁত কারুকাজ ও নকশার বৈচিত্র্য। রুপালি সিকুইনে মোড়ানো পুরো পোশাকজুড়ে শোভা পাচ্ছে মুক্তা, পুঁতি ও ক্রিস্টালের কাজ।
বডি হাগিং মারমেইড কাটের গাউনটির ওপরের অংশ করসেট স্টাইলের ।
সূত্র: প্রথম আলো

বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কেন পড়বেন
পুলিশ কর্মকর্তা থেকে মাদকসম্রাট বনে যাওয়া মেক্সিকোর গুয়াদালাহারা কার্টেল প্রতিষ্ঠাতা...
বয়সের সঙ্গে বদলায় শরীরের ঘ্রাণ, কারণটা জানেন?
মাত্র ১৫০ ফুট জায়গা পেলেই উড়বে এই বিমান
শেখ হাসিনার পাসপোর্ট এবং শফিকুর রহমানের ১ বিলিয়ন ডলারের বক্তব্যের নেপথ্যে কী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন