একজন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের মেয়ে, অন্যজন ভারতের রাজপরিবারের সন্তান ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। একজন তখন বাংলা ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী, অন্যজন ক্রিকেট মাঠের তারকা। দুই ভিন্ন জগতের দুই মানুষের প্রেম, বিয়ে এবং সংসারজীবন একসময় ভারতীয় সংবাদমাধ্যমের অন্যতম আলোচিত ঘটনা হয়ে উঠেছিল। তাঁদের প্রেমের পথে বাধা ছিল ধর্মীয় পরিচয়, পারিবারিক ঐতিহ্য এবং সমাজের রক্ষণশীলতা।
শেষ পর্যন্ত বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর। নতুন নাম হয়েছিল আয়েশা সুলতানা। প্রায় ছয় দশক পর সেই সিদ্ধান্তের পেছনের পারিবারিক কারণ নিয়ে মুখ খুলেছেন তাঁদের মেয়ে সাবা আলী খান। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক আলাপচারিতায় সাবা জানিয়েছেন, তাঁর মা ধর্মান্তরিত হয়েছিলেন মূলত বিয়েটি সামাজিক ও পারিবারিকভাবে স্বীকৃতি পাওয়ার জন্য।
তাঁর দাদি, অর্থাৎ মনসুর আলী খান পতৌদির মা, অন্যথায় এই বিয়েতে সম্মতি দিতেন না।
সূত্র: প্রথম আলো

একজন কালজয়ী লেখকের আফসোস
শোভাবর্ধক আপেল
আপা যেভাবে দেশে ফিরতে পারেন
নৃত্যশিল্পী হৃদি শেখের জন্য কেন আক্দের শাড়ি কেটে পোশাক বানালেন তাসা
এখানে কিস্তিতে গ্যাস বিক্রি করা হয়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন