দেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের সঙ্গে যুক্ত কারুশিল্পীদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। সংস্থাটি চলতি বছর দেশের সেরা ১২ জন কারুশিল্পীকে পুরস্কৃত করবে। মোট পাঁচটি শ্রেণিতে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। এর মধ্যে শ্রেষ্ঠ কারুশিল্পী পাবেন এক লাখ টাকা। অন্য চারটি শ্রেণিতে নির্বাচিত ১১ জন কারুশিল্পীর প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে।
এর মধ্যে দক্ষ কারুশিল্পী শ্রেণিতে পাঁচজন, ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর দক্ষ কারুশিল্পী শ্রেণিতে দুজন, দক্ষ নারী কারুশিল্পী শ্রেণিতে দুজন ও তরুণ দক্ষ কারুশিল্পী শ্রেণিতে দুজনকে পুরস্কৃত করা হবে। সব মিলিয়ে ১২ জন কারুশিল্পীকে মোট সাড়ে ছয় লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। বিজয়ীরা প্রত্যেকে নগদ অর্থের পাশাপাশি ক্রেস্ট ও সনদ পাবেন।আগামী ২৯ ডিসেম্বর বিভিন্ন শ্রেণিতে নির্বাচিত কারুশিল্পীদের এ পুরস্কার দেওয়ার পরিকল্পনা করছে বিসিক।
সংস্থাটি ইতিমধ্যে আগ্রহী কারুশিল্পীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে।
সূত্র: প্রথম আলো

ল’রিয়েল–ওয়েলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পণ্য বানাবে ঈশ্বরদী ইপিজেডের বিডি লেপ...
৪ মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়
আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন, দেশের বাজারেও কমেছে
নিউইয়র্ক ও লন্ডনে বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ব্যাংকঋণ কমানো
এনভিডিয়ার ছয় শীর্ষ কর্তার সম্পদ কমেছে ৫৬০ কোটি ডলার, তিনজন হারালেন শতকোটিপতির মর্যাদ...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন