advertisement

ল’রিয়েল–ওয়েলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পণ্য বানাবে ঈশ্বরদী ইপিজেডের বিডি লেপাচু

ল’রিয়েল–ওয়েলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পণ্য বানাবে ঈশ্বরদী ইপিজেডের বিডি লেপাচু
বিডি লেপাচু লিমিটেডের সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, বিডি লেপাচু লিমিটেডের মহাব্যবস্থাপক হে ঝি লং প্রমুখ
ফটো কার্ড প্রিন্ট

বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়েল, ওয়েলা, কাও ও হেনকেলের জন্য বাংলাদেশে তৈরি হবে বিশেষ ধরনের পরচুলাযুক্ত কৃত্রিম মাথা। মূলত চুল কাটা, সাজানো ও পরিচর্যার প্রশিক্ষণে এসব কৃত্রিম মাথা ব্যবহার করা হয়। আন্তর্জাতিক কসমেটোলজি একাডেমি ও সেলুনগুলোর চাহিদা মেটাতে পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) এ ধরনের পণ্য উৎপাদনের কারখানা স্থাপন করবে শতভাগ মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান বিডি লেপাচু লিমিটেড।

কারখানাটি স্থাপনে প্রতিষ্ঠানটি ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। সেখানে বছরে এক লাখ কৃত্রিম মাথা বা ‘হেয়ার ম্যানিকুইন হেড’ উৎপাদিত হবে। এসব পণ্য রপ্তানি করে বছরে প্রায় ৭০ লাখ ডলার আয় হবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই কারখানায় ২৯৫ জন বাংলাদেশিসহ মোট ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।এ লক্ষ্যে আজ রোববার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কার্যালয়ে বিডি লেপাচু লিমিটেডের সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৪ মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ৪ মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন, দেশের বাজারেও কমেছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন, দেশের বাজারেও কমেছে নিউইয়র্ক ও লন্ডনে বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ব্যাংকঋণ কমানো নিউইয়র্ক ও লন্ডনে বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ব্যাংকঋণ কমানো এনভিডিয়ার ছয় শীর্ষ কর্তার সম্পদ কমেছে ৫৬০ কোটি ডলার, তিনজন হারালেন শতকোটিপতির মর্যাদা এনভিডিয়ার ছয় শীর্ষ কর্তার সম্পদ কমেছে ৫৬০ কোটি ডলার, তিনজন হারালেন শতকোটিপতির মর্যাদ... আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী
advertisement

বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
প্রধানমন্ত্রী তারেক রহমান

কারও পাল্টা কর্মসূচি বা সতর্ক পাহারা নয়, বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও মাসজুড়ে পৃথক কর্মসূচি পালন করবে। এর মধ্য দিয়ে দল ও অঙ্গসংগঠনগুলোকে সাংগঠনিকভাবে সক্রিয় ও চাঙা রাখতে চায় বিএনপির শীর্ষ নেতৃত্ব।

আজ রোববার জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দল ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স, আবদুস সালামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের নানা ধরনের তৎপরতার মধ্যে এই সিদ্ধান্ত নিল ক্ষমতাসীন দল বিএনপি।বৈঠক সূত্র জানিয়েছে, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রাচীন এথেন্সের প্রথম নারী চিকিৎসক আগ্নোদিস

প্রাচীন এথেন্সের প্রথম নারী চিকিৎসক আগ্নোদিস
নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগ্নোদিস নিজের জীবন বাজি রেখেছিলেন

খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকের কথা। প্রাচীন এথেন্স শহর তখন জ্ঞান, বিজ্ঞান ও দর্শনের কেন্দ্রবিন্দু। সেখানে বাস করতেন প্লেটো, অ্যারিস্টটল ও সক্রেটিসের মতো বিশ্ববিখ্যাত দার্শনিকেরা। তাঁদের চিন্তাধারা পুরো মানবসভ্যতাকে আলোর পথ দেখাচ্ছিল। কিন্তু সেই সমাজের ভেতরের চিত্রটি ছিল বেশ অন্ধকার। সমাজের অর্ধেক জনগোষ্ঠী, অর্থাৎ নারীরা তখন বাস করতেন চরম অবহেলা আর বৈষম্যের মধ্যে।

স্বাধীন জীবনযাপন কিংবা পড়াশোনা করার কোনো সুযোগই তাঁদের ছিল না। চিকিৎসাবিজ্ঞানের মতো মহৎ পেশায় নারীদের প্রবেশ ছিল পুরোপুরি নিষিদ্ধ। কোনো নারী চিকিৎসা করার চেষ্টা করলে তাঁকে কঠোর শাস্তি দেওয়া হতো। এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারত।এই চরম পুরুষতান্ত্রিক সমাজ আর কঠোর আইনের সামনে রুখে দাঁড়িয়েছিলেন এক সাহসী নারী। তাঁর নাম আগ্নোদিস। তিনি ছিলেন এথেন্সের ইতিহাসের প্রথম নারী চিকিৎসক।

নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি নিজের জীবন বাজি রেখেছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিশুর কানপাকা রোগ কেন হয়, কী করবেন

শিশুর কানপাকা রোগ কেন হয়, কী করবেন
কানের সংক্রমণ শিশুদের অত্যন্ত সাধারণ একটি স্বাস্থ্য–সমস্যা। বিশেষ করে ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের মধ্যে এটি বেশি দেখা যায়

কানের সংক্রমণ শিশুদের অত্যন্ত সাধারণ একটি স্বাস্থ্য–সমস্যা। বিশেষ করে ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের মধ্যে এটি বেশি দেখা যায়। লক্ষণ কীবারবার কানে হাত দেওয়া বা কান টানা, বিশেষ করে ছোট শিশু যারা ব্যথার কথা বলতে পারে না, তাদের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। অস্বাভাবিক খিটখিটে ভাব বা কান্নাকাটি। শুয়ে থাকা অবস্থায় কানের ভেতরের চাপ বাড়ে, তাই রাতে বেশি কাঁদে।

জ্বর, ঘুমে ব্যাঘাত, খাওয়ায় অনীহা এবং কান থেকে তরল বা পুঁজ নিঃসরণও সাধারণ লক্ষণ।কেন শিশুদের এটি বেশি হয়শিশুদের কানের গঠনই এর কারণ। কান ও গলার মধ্যে সংযোগকারী নালি ইউস্টাচিয়ান টিউব শিশুদের ক্ষেত্রে ছোট, সরু ও প্রায় সমান্তরাল অবস্থানে থাকে। ফলে গলা বা নাকের সংক্রমণ সহজেই কানে ছড়িয়ে পড়ে এবং তরল জমে যাওয়ার প্রবণতা বেশি থাকে। সর্দি–কাশি বা ভাইরাসজনিত সংক্রমণের পর কানের সংক্রমণ হয়।

এ ছাড়া শোয়া অবস্থায় বোতলে দুধ খাওয়ানো, সিগারেটের ধোঁয়ার সংস্পর্শ, ডে–কেয়ারে থাকা এবং পারিবারিক ইতিহাসও ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।কী করবেনপ্রথমেই ব্যথা কমানোর দিকে নজর দিতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন