বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের দরপতন হয়েছে। টানা কয়েক দিনের পতনে বৃহস্পতিবার প্রতি আউন্স সোনার দাম ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। শুক্রবার দাম কিছুটা ঘুরে দাঁড়ালেও গত সপ্তাহে কমেছে প্রায় সাড়ে ৪ শতাংশ। গত জুনের পর এটাই সোনার সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার স্পট মার্কেটে সোনার দাম প্রায় ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৫২ ডলার ১০ সেন্টে নেমে আসে।
২০২৫ সালের অক্টোবরের পর এটাই ছিল সোনার সর্বনিম্ন দাম। শুক্রবার কিছুটা ঘুরে দাঁড়িয়ে দিনের শেষ ভাগে প্রতি আউন্স সোনার দাম দাঁড়ায় ৩ হাজার ৮৭৯ ডলার ৭১ সেন্টে। আগের দিনের তুলনায় দাম বাড়লেও সপ্তাহের হিসাবে পতন ঠেকানো যায়নি।এদিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়। দেশের বাজারে গত সপ্তাহে টানা পাঁচ দফা সোনার দাম কমে ভরিতে প্রায় ১২ হাজার টাকা।
এখন প্রতি ভরি সোনার (২২ ক্যারেট) দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সিদ্ধান্ত পিছিয়ে যাওয়ার আশঙ্কা সোনার দাম কমার প্রধান কারণ।
সূত্র: প্রথম আলো

নিউইয়র্ক ও লন্ডনে বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ব্যাংকঋণ কমানো
এনভিডিয়ার ছয় শীর্ষ কর্তার সম্পদ কমেছে ৫৬০ কোটি ডলার, তিনজন হারালেন শতকোটিপতির মর্যাদ...
আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী
কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধ
কক্সবাজারে শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন, গুরুত্ব পাবে ঋণ ব্যবস্থাপনার চ্য...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন