বিশৃঙ্খলা হলে বা কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন তৈরি পোশাকশিল্পের কারখানামালিকেরা। মালিকপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে সাভার-আশুলিয়া ও গাজীপুরে ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ৫৫টি কারখানা বন্ধ হয়েছে। বন্ধের আশঙ্কায় আছে আরও ৯২টি কারখানা।শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে কারখানা বন্ধের সুযোগ রয়েছে। এ ধারার প্রয়োগ করলে শ্রমিকেরা কারখানা বন্ধের দিনগুলোর জন্য কোনো মজুরি পান না।
এতে শ্রমিকদের সংকট বাড়ে। শিল্পমালিকদের এমন ঘোষণায় পরিস্থিতি কিছুটা জটিল হতে পারে বলে মনে করছেন একাধিক শ্রমিকনেতা। তাঁরা বলছেন, অধিকাংশ কারখানার শ্রমিকই কাজ করতে চান। তাঁরা কোনো ধর্মঘটও করেননি। তবে নিরাপত্তার কারণে মালিকেরা কারখানা বন্ধ করেছেন। এমন পরিস্থিতিতে মজুরি পাওয়া শ্রমিকদের অধিকার। তাঁরা সেটি না পেলে অসন্তোষ আরও বাড়তে পারে।
জানতে চাইলে নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার প্রথম আলোকে বলেন, যেসব কারখানার শ্রমিকেরা ধর্মঘটে ছিলেন না, তবে নিরাপত্তার কারণে কর্তৃপক্ষ ছুটি দিয়েছে, সেসব কারখানাকে পুরো মজুরি দিতে হবে।
সূত্র: প্রথম আলো

কক্সবাজারে শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন, গুরুত্ব পাবে ঋণ ব্যবস্থাপনার চ্য...
মালিকদের মজুরি প্রস্তাবে প্রতিবার শ্রমিকদের অসন্তোষ কেন, এবার কী হবে
দেশি পণ্যের সবচেয়ে বড় মেলা শুরু ২২ নভেম্বর, থাকছে ৪০০ উদ্যোক্তার পণ্য
কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর
পোশাকশ্রমিকেরা কাজ না করলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন