advertisement

মালিকদের মজুরি প্রস্তাবে প্রতিবার শ্রমিকদের অসন্তোষ কেন, এবার কী হবে

মালিকদের মজুরি প্রস্তাবে প্রতিবার শ্রমিকদের অসন্তোষ কেন, এবার কী হবে
ফটো কার্ড প্রিন্ট

১৩ বছর আগের ঘটনা। ২০১৩ সালের সেপ্টেম্বরে নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষ ন্যূনতম মজুরি ৬০০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়। এত কম মজুরি বৃদ্ধির প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে সব শিল্পাঞ্চলের শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। কারখানা ও যানবাহন ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। গাজীপুরে আনসার ক্যাম্পে হামলা চালিয়ে চারটি রাইফেল ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেন তাঁরা।

পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন শতাধিক শ্রমিক।সে সময় আন্দোলনরত বহু শ্রমিকের সঙ্গে প্রথম আলোর এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেছিলেন, বিজিএমইএ কোন বিবেচনায় ৬০০ টাকার মজুরি বৃদ্ধির প্রস্তাব দিল? ঘরভাড়া আর খাওয়ার খরচেই তো বেতনের সব টাকা চলে যায়। অমানুষিক পরিশ্রমের পর এই বেতন কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না।

৬০০ টাকা বৃদ্ধির প্রস্তাব করে তারা শ্রমিকদের সঙ্গে ঠাট্টা করেছে বিজিএমইএ।ওই বছর টানা কয়েক দিন চলা আন্দোলন–বিক্ষোভের মুখে মজুরি বাড়াতে রাজি হয় মালিকপক্ষ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কক্সবাজারে শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন, গুরুত্ব পাবে ঋণ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ কক্সবাজারে শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন, গুরুত্ব পাবে ঋণ ব্যবস্থাপনার চ্য... দেশি পণ্যের সবচেয়ে বড় মেলা শুরু ২২ নভেম্বর, থাকছে ৪০০ উদ্যোক্তার পণ্য দেশি পণ্যের সবচেয়ে বড় মেলা শুরু ২২ নভেম্বর, থাকছে ৪০০ উদ্যোক্তার পণ্য কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর পোশাকশ্রমিকেরা কাজ না করলে কাল থেকে  কারখানা বন্ধের ঘোষণা মালিকদের পোশাকশ্রমিকেরা কাজ না করলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের জিডিপির প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে, গরমিল ৭ খাতে জিডিপির প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে, গরমিল ৭ খাতে
advertisement

ফ্যাসিবাদের দোসররা নতুনভাবে ষড়যন্ত্র করছে: সাদিক কায়েম

ফ্যাসিবাদের দোসররা নতুনভাবে ষড়যন্ত্র করছে: সাদিক কায়েম
ফ্যাসিবাদের দোসররা নতুনভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কক্সবাজারে শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন, গুরুত্ব পাবে ঋণ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ

কক্সবাজারে শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন, গুরুত্ব পাবে ঋণ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ

বাংলাদেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ গ্রহণের নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন আয়োজন করেছে সরকার। আগামীকাল ১৫ ও ১৬ নভেম্বর কক্সবাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে অংশ নেবেন বিভিন্ন দেশের ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে। কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে দুই দিনব্যাপী সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা’।

সম্মেলনে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনার ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্বরাষ্ট্রের তদন্ত শেষ পর্যায়ে, প্রতিবেদন জমা হতে পারে রোববার

স্বরাষ্ট্রের তদন্ত শেষ পর্যায়ে, প্রতিবেদন জমা হতে পারে রোববার
কুষ্টিয়ায় এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা তদন্তের অংশ হিসেবে বাড়িটি পরিদর্শনে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা। শনিবার দুপুর ১২টায় দৌলতপুরের বাগোয়ান গ্রামে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে আগুনের কারণ গুরুত্ব দিয়ে তদন্ত করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত কমিটি। পেট্রোল বোমা বা শর্টসার্কিটের পাশাপাশি অন্য কোনো নাশকতা বা দুর্ঘটনা থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, কমিটি সেটা পর্যালোচনা করে দেখছে।

তদন্ত কমিটির এক সদস্য প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।প্রাথমিক তদন্তের বরাত দিয়ে আজ শনিবার তদন্ত কমিটির এক সদস্য বলেন, ঘটনার দিন রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে যে আগুনের স্ফুলিঙ্গ ক্লোজড সার্কিট টিভি ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ দেখা গেছে, তাতে প্রথমে ভাবা হয়েছিল সেটিই মনে হয় আগুন লাগার শুরু। কিন্তু সেই স্ফুলিঙ্গ হওয়ার অনেক আগে থেকেই আগুন অল্প অল্প করে জ্বলছিল। এটার ভিডিও ফুটেজ আছে। ওই স্ফুলিঙ্গই আগুনের সূত্রপাত ছিল না।

আগুনের সূত্রপাত অনেক আগেই হয়েছে।শর্টসার্কিটের বিষয়ে জানতে চাইলে তদন্তকারী ওই কর্মকর্তা বলেন, ‘তৃতীয়বার যখন দপ করে আগুন জ্বলে ওঠে, তখন বিদ্যুতের বাতি নেভে; কিন্তু তারও আগে থেকে আগুন লেগেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন