বিশিষ্ট কথাসাহিত্যিক পূরবী বসু মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে স্থানীয় সময় শুক্রবার তিনি মারা যান। কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন তিনি।পূরবী বসুর (৭৭) মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেন তাঁর স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। পূরবী বসুর আরেক পরিচয় বিজ্ঞানী। তিনি অনেক দিন ধরে নানা রোগে ভুগছিলেন। ১০ বছরের বেশি সময় ধরে তিনি পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন।
কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন তিনি। পরে স্ট্রোকে আক্রান্ত হলে তাঁর হাঁটাচলা সীমিত হয়ে আসে। জ্যোতিপ্রকাশ দত্ত প্রথম আলোকে বলেন, শেষ মাসগুলোতে পূরবী বসু তাঁর ফ্লোরিডার বাসভবনে বাগান পরিচর্যাতেই সময় কাটাতেন। মৃত্যুর সময় তাঁর পাশে স্বামী জ্যোতিপ্রকাশ দত্ত ছাড়াও মেয়ে জয়িশা দত্ত ও ছেলে দীপন দত্ত ছিলেন।১৯৪৯ সালে বাংলাদেশের মুন্সিগঞ্জে জন্মগ্রহণকারী পূরবী বসু জীবনের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ডিগ্রি লাভের পর তিনি পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
সূত্র: প্রথম আলো

স্বরাষ্ট্রের তদন্ত শেষ পর্যায়ে, প্রতিবেদন জমা হতে পারে রোববার
কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না
‘বাবাকে না পেয়ে আমরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম’
ফার্মেসিতে গুলি করে হাঁটছিলেন তাঁরা, ধাওয়া করতেই বের করলেন রামদা
মুরগির সবচেয়ে কোলাজেনসমৃদ্ধ অংশটিই কি সবার আগে ফেলে দিচ্ছেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন