advertisement

কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধ

কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধ
ন্যায্য বেতনের দাবিতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেলে ছত্রভঙ্গ হয়ে যান শ্রমিকেরা। শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়
ফটো কার্ড প্রিন্ট

বিশৃঙ্খলা হলে বা কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন তৈরি পোশাকশিল্পের কারখানামালিকেরা। মালিকপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে সাভার-আশুলিয়া ও গাজীপুরে ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ৫৫টি কারখানা বন্ধ হয়েছে। বন্ধের আশঙ্কায় আছে আরও ৯২টি কারখানা।শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে কারখানা বন্ধের সুযোগ রয়েছে। এ ধারার প্রয়োগ করলে শ্রমিকেরা কারখানা বন্ধের দিনগুলোর জন্য কোনো মজুরি পান না।

এতে শ্রমিকদের সংকট বাড়ে। শিল্পমালিকদের এমন ঘোষণায় পরিস্থিতি কিছুটা জটিল হতে পারে বলে মনে করছেন একাধিক শ্রমিকনেতা। তাঁরা বলছেন, অধিকাংশ কারখানার শ্রমিকই কাজ করতে চান। তাঁরা কোনো ধর্মঘটও করেননি। তবে নিরাপত্তার কারণে মালিকেরা কারখানা বন্ধ করেছেন। এমন পরিস্থিতিতে মজুরি পাওয়া শ্রমিকদের অধিকার। তাঁরা সেটি না পেলে অসন্তোষ আরও বাড়তে পারে।

জানতে চাইলে নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার প্রথম আলোকে বলেন, যেসব কারখানার শ্রমিকেরা ধর্মঘটে ছিলেন না, তবে নিরাপত্তার কারণে কর্তৃপক্ষ ছুটি দিয়েছে, সেসব কারখানাকে পুরো মজুরি দিতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কক্সবাজারে শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন, গুরুত্ব পাবে ঋণ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ কক্সবাজারে শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন, গুরুত্ব পাবে ঋণ ব্যবস্থাপনার চ্য... মালিকদের মজুরি প্রস্তাবে প্রতিবার শ্রমিকদের অসন্তোষ কেন, এবার কী হবে মালিকদের মজুরি প্রস্তাবে প্রতিবার শ্রমিকদের অসন্তোষ কেন, এবার কী হবে দেশি পণ্যের সবচেয়ে বড় মেলা শুরু ২২ নভেম্বর, থাকছে ৪০০ উদ্যোক্তার পণ্য দেশি পণ্যের সবচেয়ে বড় মেলা শুরু ২২ নভেম্বর, থাকছে ৪০০ উদ্যোক্তার পণ্য কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর পোশাকশ্রমিকেরা কাজ না করলে কাল থেকে  কারখানা বন্ধের ঘোষণা মালিকদের পোশাকশ্রমিকেরা কাজ না করলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের
advertisement

ঢাকার আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির আভাস নেই

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকার আভাস রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সোনার রাস্তা তৈরি হচ্ছে দুবাইয়ে!

সোনার রাস্তা তৈরি হচ্ছে দুবাইয়ে!
২০২৬ সালের মধ্যে সোনার রাস্তা চালুর কথা জানা যাচ্ছে। ২৪ ক্যারেটের সোনা দিয়ে এই রাস্তা তৈরি করছে দুবাই...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি: জোভান

কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি: জোভান
ফারহান আহমেদ জোভান

চার মাস বিরতির পর সাগর জাহানের অতল ভালোবাসা নাটক দিয়ে অভিনয়ে ফিরেছেন ফারহান আহমেদ জোভান। অবসরে লিখেছেন চারটি চিত্রনাট্য। সেসব নিয়ে গত রোববার প্রথম আলোর মুখোমুখি হন এই অভিনেতা। সাক্ষাৎকার নিয়েছেন মনজুরুল আলমফেসবুকে শুটিংয়ের ছবি পোস্ট করেছেন দেখলাম, কবে ফিরেছেন?ফারহান আহমেদ জোভান: কদিন হলো ফিরেছি।হঠাৎ বিরতি কেন নিয়েছিলেন?ফারহান আহমেদ জোভান: প্রতিবছর ঈদুল আজহার পর একটি ব্রেক নেওয়ার চেষ্টা করি। সেটা দেড় থেকে দুই মাসের।

কিন্তু এবার ব্রেকটা চার মাসের বেশি হয়ে গেছে। মাঝে একটা দুর্ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে টানা কাজের পর প্রতিবছর এই ব্রেক নিজের জন্যই দরকার মনে করি। এ ছাড়া একজন শিল্পী হিসেবে ব্যস্ততার বাইরে নিজেকে ও পরিবারকে সময় দিতে পারি। তা ছাড়া নিজেকে, নিজের জায়গাকে বোঝার জন্যও বিরতি দরকার। শিল্পী হিসেবে বিরতি আমাকে অনেক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

অনেক কিছু ভাবায়।ফারহান আহমেদ জোভানএবার কী ভাবিয়েছে?ফারহান আহমেদ জোভান: এ সময় এমন না যে গৃহবন্দী ছিলাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন