advertisement

তৈরি পোশাকশিল্পের মালিকেরা কত টাকার মজুরি প্রস্তাব দেবেন

তৈরি পোশাকশিল্পের মালিকেরা কত টাকার মজুরি প্রস্তাব দেবেন
তৈরি পোশাক কারখানা
ফটো কার্ড প্রিন্ট

পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে আগামীকাল সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। এতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব জমা দেবে। গত সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকার ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব জমা দিয়েছে। মালিকদের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর কয়েকজন নেতাদের সঙ্গে কথা বলে আভাস মিলেছে, মজুরি প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে অতীতের মতোই কৌশল নেবেন মালিকেরা। কৌশল হচ্ছে শুরুতে মালিকেরা কম মজুরি প্রস্তাব করবেন।

পরে পরিস্থিতি বিবেচনা করে মজুরি বাড়াবেন। গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে মজুরি দাবি করে তার অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করে মালিকপক্ষ। প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব ছিল অনেক কম। তাদের প্রস্তাব শ্রমিক আন্দোলন উসকে দেয়।

শেষ পর্যন্ত শ্রমিকদের আন্দোলন ও দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয়েছে মালিকপক্ষ।তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের এখন ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আপনি কি হস্তশিল্পের কাজ জানেন? তাহলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের সুযোগ আছে আপনি কি হস্তশিল্পের কাজ জানেন? তাহলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের সুযোগ আছে ল’রিয়েল–ওয়েলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পণ্য বানাবে ঈশ্বরদী ইপিজেডের বিডি লেপাচু ল’রিয়েল–ওয়েলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পণ্য বানাবে ঈশ্বরদী ইপিজেডের বিডি লেপ... ৪ মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ৪ মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন, দেশের বাজারেও কমেছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন, দেশের বাজারেও কমেছে নিউইয়র্ক ও লন্ডনে বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ব্যাংকঋণ কমানো নিউইয়র্ক ও লন্ডনে বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ব্যাংকঋণ কমানো
advertisement

সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলির নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর

সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলির নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর
সিরামের গুণাগুণ এবং ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়াবাটারের সমন্বয়ে নতুন ফর্মুলেশনে বাজারে এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লিলির নতুন পণ্য ‘লিলি সিরাম গ্লো সোপ’। ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ—এই তিন ভিন্ন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড
যশোরের শার্শায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না’, হাজারীবাগে হামলায় সন্ত্রাসী ইমনসহ ৪৩ নাম

‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না’, হাজারীবাগে হামলায় সন্ত্রাসী ইমনসহ ৪৩ নাম
রাজধানীর মোহাম্মদপুরে এ জে আর কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন দিয়েছে হামলাকারীরা। আজ রোববার রাতে বেড়িবাঁধে শাহজাহান মার্কেটের পাশে

‘এই, তোরা গাড়ি নিয়ে বের হয়েছিস কেন? ভাইয়ের সঙ্গে কথা বলে তারপর গাড়ি বের করবি। নইলে আবার হামলা করব।’ এভাবেই আজ রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে এ জে আর কুরিয়ারের তিনটি গাড়িতে হামলার সময় হুমকি দেন হামলাকারীরা। প্রতিষ্ঠানটির অভিযোগ, অন্তত ২০ জন এসে গাড়িগুলো ভাঙচুরের পাশাপাশি চালক ও তাঁদের সহকারীদের মারধর করেন। এরপর রাত সাড়ে নয়টার দিকে কুরিয়ারটির আরেকটি গুদামে হামলা হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

আগুন দেওয়া হয়েছে কুরিয়ারের গাড়িতে।দুপুরে হামলার সময় দেওয়া হুমকিতে উল্লেখ করা ‘ভাই’ বলতে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনকে বোঝানো হয়েছে বলে জানিয়েছে কুরিয়ার প্রতিষ্ঠানটি।এর মধ্যেই নতুন তথ্য পাওয়া গেছে এ জে আর কুরিয়ারের ওপর প্রথম হামলার তদন্তে। পুলিশ জানিয়েছে, গত ২০ অক্টোবর হাজারীবাগে প্রতিষ্ঠানটির প্রধান গুদামে হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ ৪৩ জনের নাম পাওয়া গেছে।

তাঁদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন