advertisement

আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু

আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু
রোমেলু লুকাকু
ফটো কার্ড প্রিন্ট

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন বেলজিয়ামের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩৫ ম্যাচে ৯৪ গোল করার পর আজ অবসরের সিদ্ধান্ত জানান ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা লুকাকু বেলজিয়ামের সোনালি প্রজন্মের সারথি।

২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয় হওয়ায় তাঁর বড় ভূমিকা ছিল।ইনস্টাগ্রামে অবসরের ঘোষণায় লুকাকু লিখেছেন, ‘এই ১৬ বছরে জাতীয় দলের জন্য আমার সবটুকু উজাড় করে দিয়েছি। সম্ভাব্য সব ধরনের আবেগের মধ্য দিয়েই গিয়েছি। অসাধারণ সব সতীর্থের সঙ্গে খেলেছি, যাঁদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব। তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। দলকে সাহায্য করার জন্য আমাকে অনুপ্রাণিত করা ও আস্থা রাখার জন্য সব কোচকেও ধন্যবাদ জানাই।

যাত্রাটা দারুণ ছিল এবং প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন ফেনারবাচের স্ট্রাইকার লুকাকু।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ একটু বল ছুঁয়ে দেখতে ফিরেছিলেন রোনালদিনিও একটু বল ছুঁয়ে দেখতে ফিরেছিলেন রোনালদিনিও একটি ভাইরাল ভিডিও ক্লিপ এবং ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া একটি ভাইরাল ভিডিও ক্লিপ এবং ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া অভিষেকেই গোল্ডেন ডাক: মাহফিজুলকে স্ট্রাইক দেওয়ার কারণ জানালেন তানজিদ অভিষেকেই গোল্ডেন ডাক: মাহফিজুলকে স্ট্রাইক দেওয়ার কারণ জানালেন তানজিদ
advertisement

ইসলামের মৌলিক আকিদা প্রচারে আলেমদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে

ইসলামের মৌলিক আকিদা, বিশুদ্ধ দ্বীনি শিক্ষা ও ইসলামী মূল্যবোধের প্রচার-প্রসারে আলেম সমাজকে আরও দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

মাদারীপুর জেলার শিবচরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে আখিরুল

প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে আখিরুল
প্রথম আলো চর আলোর পাঠশালার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ আখিরুল ইসলাম প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে।

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বুক চিরে জেগে ওঠা প্রত্যন্ত জনপদ প্রথম আলো চর। নদীভাঙন, বন্যা আর চরম দারিদ্র্যের সাথে নিত্য লড়াই করেই বেড়ে ওঠে এখানকার শিশুরা। তবে শত প্রতিকূলতাও দমাতে পারেনি অদম্য কিশোর মোঃ আখিরুল ইসলামকে। সে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত প্রথম আলো চর আলোর পাঠশালার অষ্টম শ্রেণির একজন নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী।

তার চোখে এখন একটাই বড় স্বপ্ন ভবিষ্যতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার হয়ে দেশের শিক্ষাব্যবস্থায় অবদান রাখা।চরাঞ্চলের আর দশটি পরিবারের মতো আখিরুলের পরিবারও প্রকৃতির বৈরিতা ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। সংসারের কাজে বাবা-মাকে সাহায্য করা এবং যাতায়াতের দুর্গম পথ পাড়ি দিয়েও আখিরুল নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে। পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ ও মনোযোগ শিক্ষকদের মুগ্ধ করে।

শ্রেণিকক্ষের পাঠ শেষ করে বাড়িতে ফিরেও সে নিয়মিত পাঠ্যবই অনুশীলন করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন