advertisement

প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে আখিরুল

প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে আখিরুল
প্রথম আলো চর আলোর পাঠশালার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ আখিরুল ইসলাম প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে।
ফটো কার্ড প্রিন্ট

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বুক চিরে জেগে ওঠা প্রত্যন্ত জনপদ প্রথম আলো চর। নদীভাঙন, বন্যা আর চরম দারিদ্র্যের সাথে নিত্য লড়াই করেই বেড়ে ওঠে এখানকার শিশুরা। তবে শত প্রতিকূলতাও দমাতে পারেনি অদম্য কিশোর মোঃ আখিরুল ইসলামকে। সে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত প্রথম আলো চর আলোর পাঠশালার অষ্টম শ্রেণির একজন নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী।

তার চোখে এখন একটাই বড় স্বপ্ন ভবিষ্যতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার হয়ে দেশের শিক্ষাব্যবস্থায় অবদান রাখা।চরাঞ্চলের আর দশটি পরিবারের মতো আখিরুলের পরিবারও প্রকৃতির বৈরিতা ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। সংসারের কাজে বাবা-মাকে সাহায্য করা এবং যাতায়াতের দুর্গম পথ পাড়ি দিয়েও আখিরুল নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে। পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ ও মনোযোগ শিক্ষকদের মুগ্ধ করে।

শ্রেণিকক্ষের পাঠ শেষ করে বাড়িতে ফিরেও সে নিয়মিত পাঠ্যবই অনুশীলন করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচার হচ্ছিল ঢাকায়, গ্রেপ্তার ২ মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচার হচ্ছিল ঢাকায়, গ্রেপ্তার ২ বাউবির এইচএসসি পরীক্ষার ফলাফল, পাসের হার ৬৪ দশমিক ৭৫ বাউবির এইচএসসি পরীক্ষার ফলাফল, পাসের হার ৬৪ দশমিক ৭৫ কুষ্টিয়ায় আলোচনা, আবৃত্তি ও গানে বন্ধুসভার জন্মদিনের আয়োজন কুষ্টিয়ায় আলোচনা, আবৃত্তি ও গানে বন্ধুসভার জন্মদিনের আয়োজন ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার বদলে গেছে নবান্ন, কমেছে উৎসবের আমেজ বদলে গেছে নবান্ন, কমেছে উৎসবের আমেজ
advertisement

ইসলামের মৌলিক আকিদা প্রচারে আলেমদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে

ইসলামের মৌলিক আকিদা, বিশুদ্ধ দ্বীনি শিক্ষা ও ইসলামী মূল্যবোধের প্রচার-প্রসারে আলেম সমাজকে আরও দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

মাদারীপুর জেলার শিবচরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আরব নেতা আহমেদ তিবি

ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আরব নেতা আহমেদ তিবি
২০২৬ সালের ২৭ অক্টোবর ইসরায়েলের জাতীয় নির্বাচনের দিন দেশটির উত্তরের আরব অধ্যুষিত তাইবে গ্রামের একটি ভোটকেন্দ্রের বাইরে সমর্থকদের সঙ্গে ছবি তুলছেন জয়েন্ট লিস্ট পার্টির প্রার্থী আহমেদ তিবি

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব নেতা আহমেদ তিবি। তিনি ইসরায়েলি আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান। ইসরায়েলে গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে দেশটির আরবদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ইউনাইটেড আরব লিস্ট (রাআম) ও জোট জয়েন্ট লিস্ট ঐতিহাসিক সাফল্য পেয়েছে। দল দুটি সম্মিলিতভাবে ১৯টি আসন জিতেছে।

ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার বিষয়ে আহমেদ তিবি আল–জাজিরাকে বলেন, ‘এটি জয়েন্ট লিস্টের ন্যায্য অর্জন। আমরা ১১টি আসন পেয়েছি।’ তিবির অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন–গভির তাঁর ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়া ঠেকানোর চেষ্টা করেছিলেন।তিবির ভাষায়, ‘বেপরোয়া উসকানি দিয়েও তাঁরা ব্যর্থ হয়েছেন।

(এখন পার্লামেন্টের) সব কমিটিতে জয়েন্ট লিস্টের প্রতিনিধিত্ব থাকবে।’ কয়েকটি ছোট দল নিয়ে গঠিত জয়েন্ট লিস্টের শরিক তাআল পার্টিরও নেতা তিনি।ডানপন্থী ইহুদি দল ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান পার্লামেন্টের স্পিকার হতে যাচ্ছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন