চট্টগ্রামের মিরসরাইয়ে ৮০টি টিয়া পাখিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর দক্ষিণ সোনাপাহাড় ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দুজন হলেন মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামের মৃত নূর নবীর ছেলে মো. সফর আলী (৪৫) এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাগিনি এলাকার আবু তাহেরের ছেলে মো. মামুন (৩১)।পুলিশ জানায়, চোরাই পথে মিয়ানমার থেকে এসব টিয়া আনা হয়েছে।
এরপর এসব টিয়া ঢাকায় পাচার করা হচ্ছিল।
সূত্র: প্রথম আলো

প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে আখিরুল
বাউবির এইচএসসি পরীক্ষার ফলাফল, পাসের হার ৬৪ দশমিক ৭৫
কুষ্টিয়ায় আলোচনা, আবৃত্তি ও গানে বন্ধুসভার জন্মদিনের আয়োজন
ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার
বদলে গেছে নবান্ন, কমেছে উৎসবের আমেজ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন