advertisement

লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার

লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার
সেঞ্চুরিটি মেয়েকে উৎসর্গ করে সেই কাগজটি দেখাচ্ছেন লিটন। আজ জোহানেসবার্গে সেঞ্চুরির পর
ফটো কার্ড প্রিন্ট

লিটন দাসের কাছে ক্রিকেট খেলাটা অফিস করার মতো। কথাটা তিনি নিজেই বলেছিলেন গত বছরের এপ্রিলে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে, ‘আমরা যে কাজ করি (ক্রিকেট খেলা), সেটা তো একটা অফিস, সেখানে দিন কখনো ভালো যাবে, কখনো খারাপ।’জোহানেসবার্গে আজ যা ঘটেছে, তারপর সেই সাক্ষাৎকারে বলা লিটনের পরের কথাটা বেশ গুরুত্বপূর্ণ, ‘দিন যখন ভালো যায়, বাচ্চাকে দেখলে আরও ভালো লাগে।

দিন যদি খারাপও যায়, বাচ্চাকে দেখলে মন ভালো হয়ে যায়।’লিটনের পরিবার জোহানেসবার্গে নেই। যাওয়ার কথা আছে। আজ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে মেয়ে আনায়ারাকে একটু দেখলে নিশ্চয়ই তাঁর আরও ভালো লাগত। তবে মেয়ের জন্মদিনে সেঞ্চুরি করায় দিনটা যে তাঁর ভালো কেটেছে, তাতে সন্দেহ নেই। অন্য ভাষায়, মেয়েকে একটা উপহার দিতে লিটন আসলে চাপ শুষে বাবার দায়িত্বটাই পালন করেছেন।কীভাবে?

সেই প্রশ্নের উত্তরে ফিরতে হয় জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ একটু বল ছুঁয়ে দেখতে ফিরেছিলেন রোনালদিনিও একটু বল ছুঁয়ে দেখতে ফিরেছিলেন রোনালদিনিও একটি ভাইরাল ভিডিও ক্লিপ এবং ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া একটি ভাইরাল ভিডিও ক্লিপ এবং ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া অভিষেকেই গোল্ডেন ডাক: মাহফিজুলকে স্ট্রাইক দেওয়ার কারণ জানালেন তানজিদ অভিষেকেই গোল্ডেন ডাক: মাহফিজুলকে স্ট্রাইক দেওয়ার কারণ জানালেন তানজিদ
advertisement

ইসলামের মৌলিক আকিদা প্রচারে আলেমদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে

ইসলামের মৌলিক আকিদা, বিশুদ্ধ দ্বীনি শিক্ষা ও ইসলামী মূল্যবোধের প্রচার-প্রসারে আলেম সমাজকে আরও দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

মাদারীপুর জেলার শিবচরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে আখিরুল

প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে আখিরুল
প্রথম আলো চর আলোর পাঠশালার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ আখিরুল ইসলাম প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে।

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বুক চিরে জেগে ওঠা প্রত্যন্ত জনপদ প্রথম আলো চর। নদীভাঙন, বন্যা আর চরম দারিদ্র্যের সাথে নিত্য লড়াই করেই বেড়ে ওঠে এখানকার শিশুরা। তবে শত প্রতিকূলতাও দমাতে পারেনি অদম্য কিশোর মোঃ আখিরুল ইসলামকে। সে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত প্রথম আলো চর আলোর পাঠশালার অষ্টম শ্রেণির একজন নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী।

তার চোখে এখন একটাই বড় স্বপ্ন ভবিষ্যতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার হয়ে দেশের শিক্ষাব্যবস্থায় অবদান রাখা।চরাঞ্চলের আর দশটি পরিবারের মতো আখিরুলের পরিবারও প্রকৃতির বৈরিতা ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। সংসারের কাজে বাবা-মাকে সাহায্য করা এবং যাতায়াতের দুর্গম পথ পাড়ি দিয়েও আখিরুল নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে। পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ ও মনোযোগ শিক্ষকদের মুগ্ধ করে।

শ্রেণিকক্ষের পাঠ শেষ করে বাড়িতে ফিরেও সে নিয়মিত পাঠ্যবই অনুশীলন করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন