advertisement

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত
সম্প্রতি সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা–কর্মীরা তাঁদের দাবি জানিয়ে মানববন্ধন করেন
ফটো কার্ড প্রিন্ট

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে। আজ সোমবার শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। শ্রমভবনে এ সভা হোয়ার কথা ছিল।

সভার নতুন তারিখ নির্ধারণ করে শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে।গার্মেন্টসশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করতে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। কথা ছিল, আজ মালিকপক্ষ মজুরির প্রস্তদাব দেবে।

এর আগে শ্রমিকেরা ৩২ হাজার টাকা নিম্নতম মজুরির প্রস্তাব দিয়েছিল।এ বিষয়ে শ্রমিক নেতা ও নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার প্রথম আলোকে বলেন, আজ সকাল ৮টায় বোর্ডের চেয়ারম্যান তাঁকে জাজান, সভা স্থগিত করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ব্যবসা না থাকলে বাণিজ্য সংগঠনের নেতা হতে পারবেন না ব্যবসায়ীরা ব্যবসা না থাকলে বাণিজ্য সংগঠনের নেতা হতে পারবেন না ব্যবসায়ীরা তৈরি পোশাকশিল্পের মালিকেরা কত টাকার মজুরি প্রস্তাব দেবেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা কত টাকার মজুরি প্রস্তাব দেবেন আপনি কি হস্তশিল্পের কাজ জানেন? তাহলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের সুযোগ আছে আপনি কি হস্তশিল্পের কাজ জানেন? তাহলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের সুযোগ আছে ল’রিয়েল–ওয়েলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পণ্য বানাবে ঈশ্বরদী ইপিজেডের বিডি লেপাচু ল’রিয়েল–ওয়েলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পণ্য বানাবে ঈশ্বরদী ইপিজেডের বিডি লেপ... ৪ মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ৪ মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়
advertisement

হিমেল বাতাসে কাবু কুড়িগ্রাম, বেড়েছে শীতের দাপট

উত্তরের জেলা কুড়িগ্রামে হিমেল বাতাসে বেড়েছে শীতের অনুভূতি। ভোররাত থেকে ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।বিশেষ করে শ্রমজীবী মানুষ ও কৃষকদের ভোগান্তি বেড়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুন, নিহত ১১

থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটে একাধিক ভবনে ভয়াবহ আগুনে ১১ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা
ছুরিকাঘাত

রাজধানীর যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবককে হত্যা করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর।গতকাল রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী বড় মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে দায়িত্ব পালনকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তাঁর বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের দুটি আঘাত ছিল।পরে মাদ্রাসার শিক্ষার্থীদের সহযোগিতায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর দিবাগত রাত ২টা ৫৭ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।এসআই হাসান আলী বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলেন।

তবে কারা, কী কারণে ওই যুবককে ছুরিকাঘাত করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ঘটনাস্থলের লোকজন ও মাদ্রাসার শিক্ষার্থীরা।নিহত যুবকের পরনে ছিল জিনসের প্যান্ট, কালো টি-শার্ট ও ছাই রঙের সুতির জ্যাকেট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন