দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) ৫১১ জন উদ্যোক্তাকে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এসব উদ্যোক্তার মধ্যে ২৭৬ জন নতুন ও ২৩৫ জন পুরোনো, অর্থাৎ ঋণসুবিধা পাওয়া উদ্যোক্তাদের মধ্যে নতুনদের সংখ্যা অর্ধেকের বেশি।
আবার নতুন ও পুরোনো মিলিয়ে নারী উদ্যোক্তা রয়েছেন ২৩২ জন ও পুরুষ ২৭৯ জন।রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনের সম্মেলনকক্ষে আজ সোমবার এ ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।বিসিক জানিয়েছে, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, বিদ্যমান প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ঋণ দেওয়া হচ্ছে।
এর মাধ্যমে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠান মিলিয়ে ২ হাজার ৪৪৮ জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে।বিসিক জানায়, নতুন ২৭৬ উদ্যোক্তার জন্য বরাদ্দ ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা।
সূত্র: প্রথম আলো

মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভা দ্রুত চায় মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ
মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত
ব্যবসা না থাকলে বাণিজ্য সংগঠনের নেতা হতে পারবেন না ব্যবসায়ীরা
তৈরি পোশাকশিল্পের মালিকেরা কত টাকার মজুরি প্রস্তাব দেবেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন