কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের কাছে একেবারেই অপ্রত্যাশিত মনে হয়েছে। কয়েক দিন আগেও তাঁর সঙ্গে স্থানীয় কয়েক নেতার কথা হয়েছে, কিন্তু পদত্যাগের কোনো আভাস তাঁরা পাননি। করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার বিএনপির বেশির ভাগ নেতা সংবাদমাধ্যমে তাঁর পদত্যাগের খবর শুনেছেন।
বিষয়টি তাঁদের বিস্মিত করেছে।বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে তিনি ই-মেইলে ওই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। তিনি পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন।আজ মঙ্গলবার বিকেলে ওসমান ফারুকের পদত্যাগের খবর নির্বাচনী এলাকা করিমগঞ্জ ও তাড়াইলে ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়।
কেউ তাঁর শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে দেখছেন।
সূত্র: প্রথম আলো

DADA অপেক্ষা BABA কত ছোট
যাঁর কারণে ভরাডুবি, তাঁকেই কেন শীর্ষে বসালেন ট্রাম্প
দাবিদাওয়া নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করার ঘটনা তদন্তে মন্ত্রণালয়ে...
জেমস বন্ডের দুই জীবন: বইয়ের পাতা থেকে রুপালি পর্দায়
সূর্যও কি সেজদা করে: কেন ও কীভাবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন