আগের পর্ব১৬ জুলাই ২০৩৮, নাসাএনসেলাডাস অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল সেখানে প্রাণের অস্তিত্বের প্রমাণ খুঁজে বের করা। এ জন্য নভোচারীদের জীবন্ত প্রাণী খুঁজে হাতেনাতে ধরতে হতো। এমন প্রাণের সন্ধান পাওয়ার সবচেয়ে ভালো জায়গা হতে পারে কয়েক কিলোমিটার পুরু বরফের স্তরের নিচে থাকা লবণাক্ত সমুদ্র। কিন্তু আন্তঃগ্রহ অভিযানে সম্পদ থাকে সীমিত। নভোচারীর সংখ্যাও ছয়ের বেশি নয়। বিশাল কোনো খননযন্ত্রও সঙ্গে নেওয়া সম্ভব নয়।
তাহলে এত গভীর গর্ত খোঁড়া হবে কীভাবে?এ ধরনের খননকাজে সবচেয়ে বেশি অভিজ্ঞতা ছিল ইউরোপীয়দের। মঙ্গলে প্রাণের চিহ্ন খুঁজতে গিয়ে তারা একবার ১০ মিটার গভীর গর্ত খুড়েছিল। যদিও সেই অভিযান সফল হয়নি। আবার সেই অভিজ্ঞতা থেকে খুব বেশি কিছু শেখারও ছিল না। কারণ, এনসেলাডাসের তাপমাত্রা মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা ছিল। সেখানে বরফ থাকবে ইস্পাতের মতো শক্ত।
তাই ধাতব ড্রিলগুলোও এত ঠান্ডায় ভঙ্গুর হয়ে পড়বে।নাসার প্রকৌশলীরা এ নিয়ে বেশ কয়েকটি পরিকল্পনা করেছিলেন।
সূত্র: প্রথম আলো

আওয়ামী লীগের আগুন–সন্ত্রাস চলতে থাকলে গার্মেন্টস সেক্টর দাঁড়াতে পারবে না: হাসনাত আবদ...
কামাল আহমেদ, ইলিয়াস মোল্লাহসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
টুঙ্গিপাড়া থানায় আগুন
টুঙ্গিপাড়া থানায় আগুন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন