সাঈদ খোকনের রিমান্ড শুনানির আগে আদালত চত্বরে বিক্ষোভ করার মধ্যে একজন আইনজীবীসহ কয়েকজনকে মারধর এবং একজন সাংবাদিককে হেনস্তা করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জুলাই অভ্যুত্থানের পর থেকে দুই বছরের বেশি সময় আত্মগোপনে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
ডিবি সাঈদ খোকনকে জুলাই অভ্যুত্থানে রাজধানীর জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে।সাঈদ খোকনকে আদালতে হাজির করা হবে, এমন খবরে দুপুর থেকেই আদালত চত্বরে অবস্থান নেন স্থানীয় বিএনপি এবং সরকারি কবি নজরুল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা।
সূত্র: প্রথম আলো

মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
জুয়ার সাইটে ব্যাংক হিসাব ভাড়া দিতেন আরাফাত, করতেন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচ...
সরকার চাঁদাবাজি বন্ধ করতে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করছে: সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন