advertisement

দাওয়াত দিয়ে সবাইকে সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি উপহার দিলেন সালমান

দাওয়াত দিয়ে সবাইকে সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি উপহার দিলেন সালমান
সালমান খান
ফটো কার্ড প্রিন্ট

শুটিং থেকে শুরু করে ছবি মুক্তির প্রস্তুতি—‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ঘিরে দীর্ঘ পথ পেরিয়েছে গোটা টিম। নানা বাধা এবং বিলম্বের মধ্যেও যাঁরা ছবিটির পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবার বিশেষ উদ্যোগ নিলেন সালমান খান। ছবির কলাকুশলী ও অভিনয়শিল্পীদের নিজের পানভেলের খামারবাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা। শুধু আপ্যায়নই নয়, প্রত্যেককে উপহার দিলেন সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি।

বলিউডে সালমানের উদারতার কথা কারও অজানা নয়। এবার তাঁর এই উদ্যোগে আপ্লুত ‘মাতৃভূমি’র পুরো দল।সালমান খান আর টাইগারের জন্য একই পিস্তল ব্যবহার করা হয়েছিলঅভিনেতা সালমান খানসম্প্রতি পানভেলের খামারবাড়িতে বিশেষ আয়োজন করেছিলেন সালমান। ট্রেলার প্রকাশের পর ছবির প্রচারপর্বও শুরু হয়েছে। এর মধ্যেই হঠাৎ করে গোটা টিমকে একসঙ্গে সময় কাটানোর আমন্ত্রণ জানান অভিনেতা।

‘মিড-ডে’-কে ছবির দলের সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, ছবির কাজ নানা বাধা ও বিলম্বের মধ্য দিয়ে এগিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে: পরীমনি ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে: পরীমনি ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে: পরীমনি ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে: পরীমনি যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন
advertisement

রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন

রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন
রাজধানীর মহাখালী, পল্লবী, বাড্ডার পর এবার রামপুরায় পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান
আবারও সাফ ফুটবলে চ্যাম্পিয়ন ভারত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাব প্রায়ই পড়ে খেলার মাঠে। ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে কম আলোচনা হয়নি। অথচ ফুটবল দেখাল ভিন্ন এক ছবি।আজ ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিয়ে সৌহার্দ্যের দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করল ভারত ও পাকিস্তান।

সাফের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রানার্সআপ পাকিস্তান দলকে প্রথমে গার্ড অব অনার দেয় চ্যাম্পিয়ন ভারত। এরপর ভারতীয় খেলোয়াড়দেরও গার্ড অব অনার দিয়ে সম্মান জানায় পাকিস্তান দল।দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এমন সৌজন্য বিনিময় যেন মনে করিয়ে দিল, মাঠের লড়াই শেষ হলেও প্রতিপক্ষের প্রতি সম্মান হারিয়ে যায় না।অবশ্য টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে ছিল বাড়তি আগ্রহ।

রাজনৈতিক বৈরিতার প্রভাব ফুটবল মাঠেও পড়বে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠেছিল দুই দলের কোচের কাছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৮ হাজার কিলোমিটার নদী–খাল খননে ব্যয় হবে ৭ হাজার কোটি টাকা, কোথায় কত

৮ হাজার কিলোমিটার নদী–খাল খননে ব্যয় হবে ৭ হাজার কোটি টাকা, কোথায় কত
খাল খনন

দেশের নদী, খাল ও জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনতে বড় একটি প্রকল্প নিয়েছে সরকার। এর মাধ্যমে ৮ বিভাগের ৬৪ জেলার ৪৪৪টি উপজেলায় খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখনন করা হবে। জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচসুবিধা বাড়ানো, মৎস্যসম্পদ উন্নয়ন এবং নদীভাঙন রোধের লক্ষ্যে নেওয়া এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৯২২ কোটি টাকা, যা সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে।

‘দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচসুবিধা বৃদ্ধি’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর মেয়াদ প্রস্তাব করা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। প্রকল্পটির আওতায় শুধু খননকাজ নয়, নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদ, পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ, ডিজিটাল ডেটাবেজ তৈরির পরিকল্পনাও রয়েছে।

প্রকল্পটি কাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তোলা হবে।বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারে ২০ হাজার কিলোমিটার নৌপথ খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন