একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ফরাসি ঔপন্যাসিক অঁদ্রে মালরোর প্রয়াণের ৫০তম বার্ষিকী স্মরণে আগামী শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ। বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে মঙ্গলবার তাঁর বাসায় এক সংবাদ সম্মেলনে ফরাসি সপ্তাহ উদ্যাপনের ঘোষণা দেন।
৯ দিনব্যাপী এই আয়োজন ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত।অঁদ্রে মালরোকে স্মরণের পাশাপাশি ফরাসি সংস্কৃতিকে বাংলাদেশিদের সঙ্গে পরিচিত করে নেওয়াটাকে এই সপ্তাহের উদ্যাপনের উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত সেরে-শার্লে। তিনি বলেন, ফ্রান্স ও বাংলাদেশ ঘনিষ্ঠ অংশীদার। দুই দেশের সম্পর্ক সমৃদ্ধ ও দীর্ঘদিনের।
স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছে ফ্রান্স।রাষ্ট্রদূত আরও বলেন, অঁদ্রে মালরো ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রণাঙ্গনে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
সূত্র: প্রথম আলো

মৃত্যুর পরও যে তিন কাজের পুণ্য জমা হতে থাকে
রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল নিক্ষেপ
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন
লাভার বয় ইমেজের রবার্ট প্যাটিনসন বাস্তবে কতটা রোমান্টিক
ফিলিপাইনে আঞ্চলিক মিত্রদের নিয়ে ট্রাম্পের বৈঠক, বাইরে ব্যাপক বিক্ষোভ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন