advertisement

আদালতে দেহরক্ষী কেন, ব্যাখ্যা দিলেন পরীমনি

আদালতে দেহরক্ষী কেন, ব্যাখ্যা দিলেন পরীমনি
চিত্রনায়িকা পরীমনি ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ১৭ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

আদালতে সঙ্গে দেহরক্ষী নেওয়া নিয়ে সমালোচনার মধ্যে এবার এর কারণ ব্যাখ্যা করলেন পরীমনি। এই চিত্রনায়িকার দাবি, নিরাপত্তাকর্মীরা সঙ্গে ছিলেন বলেই সেদিন অন্যরা তাঁর গায়ে পড়তে পারেননি। অতীতে ভিড়ের মধ্যে সাংবাদিকেরা পড়ে গেলে তাঁর সঙ্গে থাকা লোকজনই তাঁদের টেনে তুলেছেন বলেও জানিয়েছেন তিনি।মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার আদালতে যান পরীমনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফিরে আসে ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী প্রশ্ন তোলেন, ছবি–ভিডিও ধারণের সময় তাঁর শারীরিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে কি না।দেহরক্ষী নিয়ে পরীমনির ব্যাখ্যাপরীমনির ভাষ্য, আদালতে যাতায়াতের সময় তাঁকে ঘিরে ভিড় তৈরি হয়। সঙ্গে নিরাপত্তাকর্মী রাখার বিষয়টিকে সেই পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখার কথা বলেন তিনি।

তাঁর দাবি, এর আগে ভিড়ে সাংবাদিকেরা পড়ে যাচ্ছিলেন, তখন তাঁর লোকজন তাঁদের সাহায্য করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দাওয়াত দিয়ে সবাইকে সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি উপহার দিলেন সালমান দাওয়াত দিয়ে সবাইকে সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি উপহার দিলেন সালমান উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে: পরীমনি ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে: পরীমনি ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে: পরীমনি ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে: পরীমনি
advertisement

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে শাহবাগে সাংস্কৃতিক সমাবেশ

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে শাহবাগে সাংস্কৃতিক সমাবেশ
আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ সাংস্কৃতিক সমাবেশ। শাহবাগ, ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে ‘সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ’। সেখানে বক্তারা বলেন, বর্তমান সরকারকে এটা বিবেচনায় নিতে হবে—কেবল সরকারি বাহিনী দিয়ে একটি ফ্যাসিবাদী শাসনকে যেমন উচ্ছেদ করা যায় না। তেমনি ফ্যাসিবাদীদের এসব চক্রান্তকেও রুখে দেওয়া যায় না।মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ হয়।

সমাবেশে উপস্থিত লেখক, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রতিবাদী গান ও কবিতা পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় উঠে আসে অন্যায়, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ এবং সম্মিলিত সাংস্কৃতিক প্রতিরোধের প্রত্যয়।আলোচনা সভায় বক্তারা বলেন, কোনো দেশের গণতন্ত্র কেবল সরকার বা বাহিনী দিয়ে টিকিয়ে রাখা যায় না।

যদি সেই দেশের জনগণ সেই দেশকে পাহারা না দেয়, সেই দেশের জনগণ যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক মুক্তির স্বাদ না পায়, তাহলে কোনো দেশেই সত্যিকার অর্থে কোনো রকম শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়।জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, ২০২৩ সালে এই জায়গায় দাঁড়িয়েই তাঁরা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে আন্দোলন করেছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিশুকে হত্যার অভিযোগে মা আটক

শিশুকে হত্যার অভিযোগে মা আটক
হাতকড়া

রাজধানীর রামপুরার বনশ্রীতে চার বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন নেসাকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বনশ্রীর বি ব্লকের ৭ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন মেহেরুন নেসা।রামপুরা থানার উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় হত্যার অভিযোগে শিশুটির মাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।শাহাদাত হোসেন আরও বলেন, ওই বাসায় স্বামী, স্ত্রী ও তাঁদের সন্তান থাকতেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিক্ষোভের অধিকার আছে, তবে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে: জাতিসংঘ

বিক্ষোভের অধিকার আছে, তবে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে: জাতিসংঘ
জাতিসংঘ

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত বলে মনে করে জাতিসংঘ। স্থানীয় সময় সোমবার দুপুরে জাতিসংঘের সদর দপ্তরে ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক।ব্রিফিংয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় আওয়ামী লীগের সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা করেছেন। এটা একটি নোবেল বিজয়ী ব্যাংক।

ব্যাংকটির প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ওপর ক্ষোভ থেকে ব্যাংকটিকে তাঁরা নিশানা করছেন বলে মনে হচ্ছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছেন।

জাতিসংঘ কি ব্যাংকটিতে হামলার বিষয়কে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে বিবেচনা করছে, নাকি এ বিষয়ে কোনো মন্তব্য আছে?জবাবে জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, ‘আমরা বিশ্বাস করি, সহিংসতার সব কটি কর্মকাণ্ডই বাংলাদেশের জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন