ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার নির্বাচিত হয়েছেন মাতান কাহানা। তিনি দেশটির নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত বিরোধীদলীয় জোট (চেঞ্জ ব্লক) নেতা গাদি আইজেনকটের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।এর আগে নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ইসরায়েলি আরব নেতা আহমেদ তিবি।
তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর সমালোচক।এমন পরিস্থিতিতে নেসেটের স্পিকার আর ডেপুটি স্পিকার—দুটি পদে এখন এমন ব্যক্তিরা বসেছেন, যাঁরা নেতানিয়াহু ও তাঁর রাজনৈতিক দল লিকুদ পার্টির ঘোরবিরোধী।নেসেটের এ দুই পদে নেতানিয়াহুর বিরোধীদের নির্বাচিত হওয়াকে কার্যত তাঁর সরকারের নীতিগুলো পাল্টে ফেলার পথে এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নেসেটের নতুন স্পিকার বেছে নিতে ভোট দেন ইসরায়েলের আইনপ্রণেতারা।
এতে মাতান কাহানা ৬৬টি ভোট পান।
সূত্র: প্রথম আলো

তিন আলাদা উদ্দেশ্য নিয়ে এক টেবিলে ট্রাম্প, পুতিন ও সি, কী থাকতে পারে আলোচনায়?
তিন আলাদা উদ্দেশ্য নিয়ে এক টেবিলে ট্রাম্প, পুতিন ও সি, কী থাকতে পারে আলোচনায়?
শরতের রঙে রঙিন কাশ্মীর, শ্রীনগরের বাগানে ফুটেছে ১ কোটি ২০ লাখ ফুল
শরতের রঙে রঙিন কাশ্মীর, শ্রীনগরের বাগানে ফুটেছে ১ কোটি ২০ লাখ ফুল
চাকরির বিজ্ঞপ্তিতে ‘আকর্ষণীয় বেতন’ লেখার দিন শেষ হচ্ছে যুক্তরাজ্যে, বাংলাদেশের চিত্র...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন