advertisement

কৃষি উৎপাদন ও মাছ চাষে ক্ষতি যেন না হয়

কৃষি উৎপাদন ও মাছ চাষে ক্ষতি যেন না হয়
সম্পাদকীয়
ফটো কার্ড প্রিন্ট

যশোর জেলায় প্রয়োজনমতো সার না পেয়ে কৃষক ও মৎস্যচাষিদের বিপাকে পড়ার খবর সম্প্রতি প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে। আগামী জুন পর্যন্ত জেলায় টিএসপির চাহিদার তুলনায় বরাদ্দে ঘাটতি রয়েছে প্রায় ৪৫ শতাংশ। মাঠপর্যায়ে স্বল্পতার স্পষ্ট চিত্র থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ‘সারের কোনো সংকট নেই’ বলে যে দাবি করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।

এই অস্বীকার চলমান সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতারও লক্ষণ। প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত অক্টোবর থেকে আগামী জুন পর্যন্ত ৯ মাসে জেলায় টিএসপি সারের চাহিদা ছিল ১৯ হাজার ১১২ মেট্রিক টন। কিন্তু ঘাটতি ৮ হাজার ৬১২ মেট্রিক টন, যা মোট চাহিদার ৪৫ দশমিক ০৭ শতাংশ ঘাটতি।

জেলা কৃষি কর্মকর্তাও স্বীকার করেছেন, ইউরিয়া ও ডিএপির বরাদ্দের তুলনায় টিএসপির বরাদ্দের ঘাটতি বেশি।ইতিমধ্যে কৃষি বিভাগ থেকে টিএসপির ঘাটতি ডিএপি দিয়ে মেটানোর পরামর্শ দেওয়া হলেও বাস্তবিক অভিজ্ঞতার কারণে কৃষকেরা তা মানতে আগ্রহী নন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হাতিরঝিলের পানি কেন গোলাপি হলো হাতিরঝিলের পানি কেন গোলাপি হলো ধানের খেতে স্বামীর জন্য খাবার নিয়ে ছুটে যান পঞ্চমী ধানের খেতে স্বামীর জন্য খাবার নিয়ে ছুটে যান পঞ্চমী লিবিয়া থেকে গ্রিসে যাচ্ছিলেন হবিগঞ্জের ৭ তরুণ, নৌকাডুবির পর খোঁজ নেই ৬ জনের লিবিয়া থেকে গ্রিসে যাচ্ছিলেন হবিগঞ্জের ৭ তরুণ, নৌকাডুবির পর খোঁজ নেই ৬ জনের ঢাকার কোন কবরস্থানে দাফন খরচ কেমন, সংরক্ষণ করার নিয়ম আছে? ঢাকার কোন কবরস্থানে দাফন খরচ কেমন, সংরক্ষণ করার নিয়ম আছে? বোল্ডনেসে ভরপুর তৃণা সাহার নতুন পার্টি-রেডি লুক বোল্ডনেসে ভরপুর তৃণা সাহার নতুন পার্টি-রেডি লুক
advertisement

হাতিরঝিলের পানি কেন গোলাপি হলো

হাতিরঝিলের পানি কেন গোলাপি হলো
হাতিরঝিলের দূষিত গোলাপি পানি

রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিতে যাঁরা যাতায়াত করেন, তাঁরা দুই সপ্তাহের বেশি সময় ধরে একটি অদ্ভুত বিষয় খেয়াল করছেন। সেটি হলো, হাতিরঝিলের একাংশের পানি গোলাপি রং ধারণ করেছে। হাতিরঝিলের দূষিত পানি গোলাপি রং কেন ধারণ করল, এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। হাতিরঝিল তত্ত্বাবধান করে রাজউক। তারাও এ বিষয়ে সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারছে না।

কারণ, জানতে তারা শরণাপন্ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের কাছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১১ বছর আগে ৭ গোলের স্মৃতি ফিরিয়ে স্কালোনি বললেন, ‘ব্যক্তির চেয়ে দল আগে’

১১ বছর আগে ৭ গোলের স্মৃতি ফিরিয়ে স্কালোনি বললেন, ‘ব্যক্তির চেয়ে দল আগে’
জোড়া গোল পান নিকো পাজ

কর্দোবায় প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৭–০ গোলে জয়ে বছর শেষ করল আর্জেন্টিনা। ম্যাচ শেষে ২০২৬ সালে নিজ দলের পারফরম্যান্স নিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির উপলব্ধি, ‘বছরটা ইতিবাচকই ছিল। আমরা বিশ্বকাপের ফাইনালে উঠেছি। তবে সব সময় জেতা সম্ভব হয় না।’তা ঠিক। এ বছর বিশ্বকাপ–প্রীতি ম্যাচ মিলিয়ে মোট ১৭ ম্যাচে আর্জেন্টিনার জয় ১৫টি, হার ২টি।

তবে সবচেয়ে দুশ্চিন্তার ব্যাপার ছিল লিওনেল মেসির অবসরের পর কী হবে, সেই হিসাব মেলানো। স্কালোনির হিসাবটা সম্ভবত মিলেছে কিংবা মেলার পথে।মেসি অবসর নেওয়ার পর এই নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে ২–১ গোলে হারের জ্বালা মিটিয়েছে মধ্য আমেরিকার দেশটির জালে ৭ গোল করে।

এ দুই ম্যাচে হুলিয়ান আলভারেজ, নিকো পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, থিয়াগো আলমাদাদের মতো তরুণদের ওপর ভরসা রেখেছিলেন স্কালোনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ধানের খেতে স্বামীর জন্য খাবার নিয়ে ছুটে যান পঞ্চমী

ধানের খেতে স্বামীর জন্য খাবার নিয়ে ছুটে যান পঞ্চমী

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/dhaner-khete-swameer-jnz-khabar-niye-chute-zan-pncmee

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন