ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার রুলসহ এ আদেশ দেন।সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ গত বৃহস্পতিবার রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।পরে আইনজীবী কামরুন নাহার মাহমুদ প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন উচ্চ আদালত।
সূত্র: প্রথম আলো

একঝলক (১৮ নভেম্বর ২০২৬)
চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন নির্দেশনা, বন্ধ ম্যানুয়াল আবেদন
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
একসঙ্গে হাঁটলে কি সম্পর্কও ভালো হয়, কী বলছে আলোচিত গবেষণা
ছেলের ‘নেতৃত্বে’ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন