advertisement

নভেম্বর মাসে সোনার দাম কমল ভরিতে ১৪ হাজার ২৮৮ টাকা

নভেম্বর মাসে সোনার দাম কমল ভরিতে ১৪ হাজার ২৮৮ টাকা
সোনার গয়না
ফটো কার্ড প্রিন্ট

দেশের বাজারে আবার কমেছে সোনার দাম। বৈশ্বিক বাজারে দরপতনের কারণে দেশে টানা ছয় দফায় ভরিতে সোনার দাম কমেছে মোট ১৪ হাজার ২৮৮ টাকা। আজ বুধবার কমেছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। এর আগে ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়।

এরপর গত বৃহস্পতিবার কমে ২ হাজার ২১৬ টাকা; শুক্রবার কমে ২ হাজার ১৫৮ টাকা; শনিবার কমেছে ২ হাজার ২১৬ টাকা। আজ রুপার দামও কমেছে। টানা ছয় দফায় দাম কমায় আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৫ হাজার ৬৯৪ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৭৬ হাজার ৭০৯ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।সোনার আজকের দাম ১ নভেম্বরের পর সর্বনিম্ন।

তবে নভেম্বরের শুরুতে (২ থেকে ৫ নভেম্বর) সোনার দাম প্রায় ১২ হাজার টাকা বেড়ে ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।সোনার দাম কমানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে, দেশে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম কমেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৮ হাজার কিলোমিটার নদী–খাল খননে ব্যয় হবে ৭ হাজার কোটি টাকা, কোথায় কত ৮ হাজার কিলোমিটার নদী–খাল খননে ব্যয় হবে ৭ হাজার কোটি টাকা, কোথায় কত সতর্ক করা সত্ত্বেও মুনাফার জন্য রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা করেছে ডয়চে ব্যাংক সতর্ক করা সত্ত্বেও মুনাফার জন্য রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা করেছে ডয়চে ব্যাংক ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান ভারতের টিভিএস পরিবারের সম্পত্তির ভাগ চেয়ে বাবাকে আইনি নোটিশ দিলেন লক্ষ্মী ভেনু ভারতের টিভিএস পরিবারের সম্পত্তির ভাগ চেয়ে বাবাকে আইনি নোটিশ দিলেন লক্ষ্মী ভেনু
advertisement

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পিরোজপুরে ইউপি ভবনে আগুন

পিরোজপুরে ইউপি ভবনে আগুন
পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে আগুনে পুড়েছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া একটি ইউনিয়ন পরিষদ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পিরোজপুরে ভোরে দুই বাসে আগুন, ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার

পিরোজপুরে ভোরে দুই বাসে আগুন, ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার
পিরোজপুুুরে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার সকালে তোলা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের এক সহকারী (হেলপার) দগ্ধ হয়ে মারা গেছেন। আজ বুধবার ভোর চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম সিয়াম (২৫)।

তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে।চট্টগ্রামে মধ্যরাতে পুলিশ বক্সে আগুনভান্ডারিয়া থানার পুলিশ জানায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক পরিবহন ও লিসা পরিবহন নামের দুটি বাসে আজ ভোরে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে বাহক পরিবহনের বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।ক্ষতিগ্রস্ত বাসগুলোর একটিমরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানান ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন