জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল। যদিও এসব গ্রাহকের সঙ্গে লেনদেন, অর্থ পাচার, নিষেধাজ্ঞা লঙ্ঘন ও সুনামহানির ঝুঁকি সম্পর্কে কর্মকর্তারা বারবার সতর্ক করেছিলেন। এমনকি রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সুপারিশও করা হয়েছিল। কিন্তু এসব সতর্কতা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়ে যায় ব্যাংকটি।
সম্প্রতি ডয়চে ব্যাংকের দেড় কোটির বেশি অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ার পর আন্তর্জাতিক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস–এ আজ মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে রয়েছে ডয়েচে ব্যাংকের গোপন প্রতিবেদন, ই-মেইল, বৈঠকের কার্যবিবরণী ও ব্যবসায়িক পরিকল্পনা।
দুই শতাধিক সাংবাদিকের একটি আন্তর্জাতিক জোট এসব নথি বিশ্লেষণ করেছে।অনুসন্ধানে দেখা গেছে, ডয়চে ব্যাংকের গুরুত্বপূর্ণ রুশ গ্রাহকদের মধ্যে ওলেগ দেরিপাস্কা ও ভিক্টর ভেকসেলবার্গের মতো ধনকুবেররাও ছিলেন।
সূত্র: প্রথম আলো

১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি
পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান
ভারতের টিভিএস পরিবারের সম্পত্তির ভাগ চেয়ে বাবাকে আইনি নোটিশ দিলেন লক্ষ্মী ভেনু
ঋণ, বিনিয়োগ ও বিমা সুরক্ষা—যুক্তরাষ্ট্রের ডিএফসির কাছে কী কী সুবিধা পাবে বাংলাদেশ
আরও ৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করছেন ওয়ারেন বাফেট

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন