advertisement

কাল্পনিক পুলিশ হত্যায় মায়াকান্না করা লীগ আজ নিজেরাই থানায় আগুন দিচ্ছে

কাল্পনিক পুলিশ হত্যায় মায়াকান্না করা লীগ আজ নিজেরাই থানায় আগুন দিচ্ছে
ফটো কার্ড প্রিন্ট
জুলাই বিপ্লবে কাল্পনিক পুলিশ হত্যায় মায়াকান্না করা লীগ সন্ত্রাসীরা আজ নিজেরাই থানায় হামলা ও অগ্নিসংযোগ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: সংসদে শফিকুর রহমান গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: সংসদে শফিকুর রহমান নেত্রকোনায় রেললাইনে দুর্বৃত্তদের আগুন নেত্রকোনায় রেললাইনে দুর্বৃত্তদের আগুন গাজীপুরে ফ্লাইওভারে বোমাসদৃশ বস্তু, সঙ্গে কাগজে সতর্কবার্তা গাজীপুরে ফ্লাইওভারে বোমাসদৃশ বস্তু, সঙ্গে কাগজে সতর্কবার্তা মোহাম্মদপুরের ৫ স্থানে ককটেল নিক্ষেপ, চার জায়গায় বিস্ফোরণ মোহাম্মদপুরের ৫ স্থানে ককটেল নিক্ষেপ, চার জায়গায় বিস্ফোরণ পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন
advertisement

সতর্ক করা সত্ত্বেও মুনাফার জন্য রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা করেছে ডয়চে ব্যাংক

সতর্ক করা সত্ত্বেও মুনাফার জন্য রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা করেছে ডয়চে ব্যাংক
ডয়চে ব্যাংকের লোগো

জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল। যদিও এসব গ্রাহকের সঙ্গে লেনদেন, অর্থ পাচার, নিষেধাজ্ঞা লঙ্ঘন ও সুনামহানির ঝুঁকি সম্পর্কে কর্মকর্তারা বারবার সতর্ক করেছিলেন। এমনকি রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সুপারিশও করা হয়েছিল। কিন্তু এসব সতর্কতা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়ে যায় ব্যাংকটি।

সম্প্রতি ডয়চে ব্যাংকের দেড় কোটির বেশি অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ার পর আন্তর্জাতিক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস–এ আজ মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে রয়েছে ডয়েচে ব্যাংকের গোপন প্রতিবেদন, ই-মেইল, বৈঠকের কার্যবিবরণী ও ব্যবসায়িক পরিকল্পনা।

দুই শতাধিক সাংবাদিকের একটি আন্তর্জাতিক জোট এসব নথি বিশ্লেষণ করেছে।অনুসন্ধানে দেখা গেছে, ডয়চে ব্যাংকের গুরুত্বপূর্ণ রুশ গ্রাহকদের মধ্যে ওলেগ দেরিপাস্কা ও ভিক্টর ভেকসেলবার্গের মতো ধনকুবেররাও ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: সংসদে শফিকুর রহমান

গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: সংসদে শফিকুর রহমান
সংসদে বিরোধী দলের নেতা জামায়াতের আমির শফিকুর রহমান

১৯ নভেম্বর সামনে রেখে গোপালগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে নিজেদের কাছে তথ্য থাকার দাবি করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অথচ পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ তেমন দেখা যাচ্ছে না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন তিনি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনায় অংশ নেওয়ার এক পর্যায়ে গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরেন শফিকুর রহমান। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলায় কয়েক দিন ধরে অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। পরিস্থিতির কারণে পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটেছে। বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকেও পুলিশের সূত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এমন ঘটনার কথা শুনেছেন বলে জানিয়েছেন।শফিকুর রহমান বলেন, এ বিষয়ে সরকারের দৃশ্যমান পদক্ষেপ বলতে ডিসি-এসপিকে এবং তিনজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার কথা জানা গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পরীক্ষায় শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য, প্রধান শিক্ষককে চড়থাপ্পড় মারলেন অভিভাবক

পরীক্ষায় শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য, প্রধান শিক্ষককে চড়থাপ্পড় মারলেন অভিভাবক
যশোর জেলার মানচিত্র

এসএসসির নির্বাচনী পরীক্ষায় এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় যশোরের ঝিকরগাছায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে পুলিশ আটক করেছে।মারধরের শিকার প্রধান শিক্ষক হলেন ব্রাদার সঞ্জয় মাথিয়াস রোজারিও।

তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন।অভিযোগ সূত্রে জানা গেছে, আজ সকালে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে ওই শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হয়। ফলে সে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না বলে জানতে পারেন তার বাবা।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে তিনি প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে কোনো কথা না বলেই তাঁকে চড়থাপ্পড় মারতে শুরু করেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক তাঁর চেয়ারে বসে আছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন