advertisement

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে ও অন্যান্য খবর

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে ও অন্যান্য খবর
ফটো কার্ড প্রিন্ট

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে তা কার্যকর হবে। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পরীক্ষায় শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য, প্রধান শিক্ষককে চড়থাপ্পড় মারলেন অভিভাবক পরীক্ষায় শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য, প্রধান শিক্ষককে চড়থাপ্পড় মারলেন অভিভাবক প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দল নেতা  নিহত ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্ম... সাঈদ খোকনের রিমান্ড শুনানি: আদালত প্রাঙ্গণে আইনজীবীসহ কয়েকজনকে মারধর সাঈদ খোকনের রিমান্ড শুনানি: আদালত প্রাঙ্গণে আইনজীবীসহ কয়েকজনকে মারধর
advertisement

কাল্পনিক পুলিশ হত্যায় মায়াকান্না করা লীগ আজ নিজেরাই থানায় আগুন দিচ্ছে

কাল্পনিক পুলিশ হত্যায় মায়াকান্না করা লীগ আজ নিজেরাই থানায় আগুন দিচ্ছে
জুলাই বিপ্লবে কাল্পনিক পুলিশ হত্যায় মায়াকান্না করা লীগ সন্ত্রাসীরা আজ নিজেরাই থানায় হামলা ও অগ্নিসংযোগ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সতর্ক করা সত্ত্বেও মুনাফার জন্য রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা করেছে ডয়চে ব্যাংক

সতর্ক করা সত্ত্বেও মুনাফার জন্য রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা করেছে ডয়চে ব্যাংক
ডয়চে ব্যাংকের লোগো

জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল। যদিও এসব গ্রাহকের সঙ্গে লেনদেন, অর্থ পাচার, নিষেধাজ্ঞা লঙ্ঘন ও সুনামহানির ঝুঁকি সম্পর্কে কর্মকর্তারা বারবার সতর্ক করেছিলেন। এমনকি রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সুপারিশও করা হয়েছিল। কিন্তু এসব সতর্কতা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়ে যায় ব্যাংকটি।

সম্প্রতি ডয়চে ব্যাংকের দেড় কোটির বেশি অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ার পর আন্তর্জাতিক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস–এ আজ মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে রয়েছে ডয়েচে ব্যাংকের গোপন প্রতিবেদন, ই-মেইল, বৈঠকের কার্যবিবরণী ও ব্যবসায়িক পরিকল্পনা।

দুই শতাধিক সাংবাদিকের একটি আন্তর্জাতিক জোট এসব নথি বিশ্লেষণ করেছে।অনুসন্ধানে দেখা গেছে, ডয়চে ব্যাংকের গুরুত্বপূর্ণ রুশ গ্রাহকদের মধ্যে ওলেগ দেরিপাস্কা ও ভিক্টর ভেকসেলবার্গের মতো ধনকুবেররাও ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: সংসদে শফিকুর রহমান

গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: সংসদে শফিকুর রহমান
সংসদে বিরোধী দলের নেতা জামায়াতের আমির শফিকুর রহমান

১৯ নভেম্বর সামনে রেখে গোপালগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে নিজেদের কাছে তথ্য থাকার দাবি করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অথচ পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ তেমন দেখা যাচ্ছে না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন তিনি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনায় অংশ নেওয়ার এক পর্যায়ে গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরেন শফিকুর রহমান। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলায় কয়েক দিন ধরে অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। পরিস্থিতির কারণে পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটেছে। বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকেও পুলিশের সূত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এমন ঘটনার কথা শুনেছেন বলে জানিয়েছেন।শফিকুর রহমান বলেন, এ বিষয়ে সরকারের দৃশ্যমান পদক্ষেপ বলতে ডিসি-এসপিকে এবং তিনজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার কথা জানা গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন