advertisement

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার রাতে
ফটো কার্ড প্রিন্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের থানায় আগুন দেওয়ার খবর প্রকাশের পর নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ হোক, কাল হোক প্রতিটি ভিডিও ফুটেজ ও ছবি দেখে দুষ্কৃতকারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বহু নেতা-কর্মী মিছিল নিয়ে গিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা করেন। তাঁরা প্রথমে থানা ঘেরাও করেন। পরে থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেন।

তারপর থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেন তাঁরা।এ খবর প্রকাশের পর জাতীয় সংসদে প্রসঙ্গটি তুলে উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পরীক্ষায় শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য, প্রধান শিক্ষককে চড়থাপ্পড় মারলেন অভিভাবক পরীক্ষায় শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য, প্রধান শিক্ষককে চড়থাপ্পড় মারলেন অভিভাবক পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে ও অন্যান্য খবর পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে ও অন্যান্য খবর ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দল নেতা  নিহত ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্ম... সাঈদ খোকনের রিমান্ড শুনানি: আদালত প্রাঙ্গণে আইনজীবীসহ কয়েকজনকে মারধর সাঈদ খোকনের রিমান্ড শুনানি: আদালত প্রাঙ্গণে আইনজীবীসহ কয়েকজনকে মারধর
advertisement

রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেফতার

রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেফতার
রাজধানীর লালবাগ থানাধীন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, অর্থায়ন ও সক্রিয় অংশগ্রহণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কাল্পনিক পুলিশ হত্যায় মায়াকান্না করা লীগ আজ নিজেরাই থানায় আগুন দিচ্ছে

কাল্পনিক পুলিশ হত্যায় মায়াকান্না করা লীগ আজ নিজেরাই থানায় আগুন দিচ্ছে
জুলাই বিপ্লবে কাল্পনিক পুলিশ হত্যায় মায়াকান্না করা লীগ সন্ত্রাসীরা আজ নিজেরাই থানায় হামলা ও অগ্নিসংযোগ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সতর্ক করা সত্ত্বেও মুনাফার জন্য রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা করেছে ডয়চে ব্যাংক

সতর্ক করা সত্ত্বেও মুনাফার জন্য রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা করেছে ডয়চে ব্যাংক
ডয়চে ব্যাংকের লোগো

জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল। যদিও এসব গ্রাহকের সঙ্গে লেনদেন, অর্থ পাচার, নিষেধাজ্ঞা লঙ্ঘন ও সুনামহানির ঝুঁকি সম্পর্কে কর্মকর্তারা বারবার সতর্ক করেছিলেন। এমনকি রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সুপারিশও করা হয়েছিল। কিন্তু এসব সতর্কতা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়ে যায় ব্যাংকটি।

সম্প্রতি ডয়চে ব্যাংকের দেড় কোটির বেশি অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ার পর আন্তর্জাতিক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস–এ আজ মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে রয়েছে ডয়েচে ব্যাংকের গোপন প্রতিবেদন, ই-মেইল, বৈঠকের কার্যবিবরণী ও ব্যবসায়িক পরিকল্পনা।

দুই শতাধিক সাংবাদিকের একটি আন্তর্জাতিক জোট এসব নথি বিশ্লেষণ করেছে।অনুসন্ধানে দেখা গেছে, ডয়চে ব্যাংকের গুরুত্বপূর্ণ রুশ গ্রাহকদের মধ্যে ওলেগ দেরিপাস্কা ও ভিক্টর ভেকসেলবার্গের মতো ধনকুবেররাও ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন