বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের বাইরে থেকে উসকানি দিয়ে বোমাবাজি, ককটেল নিক্ষেপ ও গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ড করে দেশে ফেরার পরিস্থিতি তৈরি করা যাবে না।আজ বুধবার সকালে এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী এ কথা বলেন।
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষকে বোমাবাজি কিংবা বিদেশ থেকে উসকানি দিয়ে দমন করা সম্ভব নয়।
যাঁরা দেশের বাইরে থেকে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দিচ্ছে, তাদের বুঝতে হবে, এ দেশের মানুষ গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আপসহীন।১৭ বছর ধরে দেশের গণতান্ত্রিক শক্তিগুলো আন্দোলন-সংগ্রাম করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থী, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন।
সূত্র: প্রথম আলো

আদালত চত্বরে মারধরের শিকার আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ
রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
রোগীর স্বজনদের হামলায় বন্ধ হাসপাতালের এক্স-রে বিভাগ, গ্রেফতারের দাবি
সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পুলিশে ধরিয়ে দেওয়া আওয়ামী লীগের নেতারাই বিএনপির কমিটিতে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন