কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতা মোকাবিলায় বিএনপির সংসদ সদস্যদের (এমপি) নিজ নিজ এলাকায় গিয়ে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরপরই তাঁদের এলাকায় অবস্থান নিতে বলেছেন তিনি।
চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।আজ বুধবার বিকেলে বিএনপির সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্যদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিএনপির চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমান সভাপতিত্ব করেন।
হুইপ আশরাফ উদ্দিন নিজান সভা পরিচালনা করেন।সভায় গোপালগঞ্জে নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
সূত্র: প্রথম আলো

কলকাতায় কলেজ স্ট্রিটে সংঘর্ষ, ৪০ বামপন্থি কর্মী-সমর্থক আটক
আওয়ামী লীগ সরকারের পঙ্গু অর্থনীতির ভার এ সরকারকে বহন করতে হচ্ছে
‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি’ স্বামীকে ভয়েস কল দিয়ে ৪ বছরের শিশুকে হত্যা
উচ্ছেদ করা স্থানে ফের হকার বসলেই মামলা: প্রধানমন্ত্রী
‘আমরা যদি ইশারা দিই, বাসায় পরিবার নিয়ে ঘুমাতে পারবেন না’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন