কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতা ২০২৬-এ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছেন আয়ানা হাসান। কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতিযোগীদের মধ্যে লেখালেখির প্রতিযোগিতা এটি।১৬ নভেম্বর রয়্যাল কমনওয়েলথ সোসাইটি থেকে আনুষ্ঠানিকভাবে ই–মেইলে এই স্বীকৃতির খবর পান আয়ানা হাসান। প্রতিযোগিতাটির আয়োজক প্রতিষ্ঠান রয়্যাল কমনওয়েলথ সোসাইটি।
কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে তাঁর লেখার মান ও সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে।একাডেমিয়া স্কুলের এ-লেভেল শিক্ষার্থী আয়ানা হাসান নিজের লেখায় তুলে ধরেছেন, কীভাবে অভিন্ন সাংস্কৃতিক উপাদান, বিশেষ করে ঐতিহ্য ও প্রথা, ভৌগোলিক দূরত্ব ও সাংস্কৃতিক ভিন্নতা পেরিয়ে মানুষকে একসূত্রে যুক্ত করতে পারে।
তাঁর লেখায় প্রতিফলিত হয়েছে, সাংস্কৃতিক বন্ধন কীভাবে বিভিন্ন জনগোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধ তৈরি করে।এ বছর প্রতিযোগিতায় কমনওয়েলথের ৫৬টি সদস্যদেশ থেকে রেকর্ড ৫৩ হাজার ৮৪০টি লেখা জমা পড়ে।অভিনন্দন বার্তায় রয়্যাল কমনওয়েলথ সোসাইটি প্রতিযোগীদের সৃজনশীল চিন্তা ও নতুন ধারণা কমনওয়েলথ পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার প্রশংসা করেছে।
সূত্র: প্রথম আলো

বুয়েট ভর্তি পরীক্ষা পিছিয়ে ফেব্রুয়ারিতে
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ
ট্রাম্পের নতুন ভিসানীতিতে আদালতের ‘না’, বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি
আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন, সংখ্যা কতটি
দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাস্তব বাজেটের ধারণা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন